সহিহ বুখারী > বিকালে বা সন্ধ্যাকালে বাড়িতে প্রবেশ করা।
সহিহ বুখারী ১৮০০
حدثنا موسى بن إسماعيل، حدثنا همام، عن إسحاق بن عبد الله بن أبي طلحة، عن أنس ـ رضى الله عنه ـ قال كان النبي صلى الله عليه وسلم لا يطرق أهله، كان لا يدخل إلا غدوة أو عشية.
আনাস (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) রাত্রে কখনো পরিবারের নিকট প্রবেশ করতেন না। তিনি প্রভাতে কিংবা বৈকালে ছাড়া পরিবারের নিকট প্রবেশ করতেন না।
সহিহ বুখারী > শহরে পৌঁছে রাত্রিকালে পরিজনের নিকটে প্রবেশ করবে না।
সহিহ বুখারী ১৮০১
حدثنا مسلم بن إبراهيم، حدثنا شعبة، عن محارب، عن جابر ـ رضى الله عنه ـ قال نهى النبي صلى الله عليه وسلم أن يطرق أهله ليلا.
জাবির ইব্নু ‘আবদুল্লাহ (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) রাতের বেলা পরিবারের কাছে প্রবেশ করতে নিষেধ করেছেন।
🔄 লোড হচ্ছে...