সহিহ বুখারী > নারীদের সাহায্যে হতাহতদের মদীনায় প্রত্যাহার।

সহিহ বুখারী ২৮৮৩

حدثنا مسدد، حدثنا بشر بن المفضل، عن خالد بن ذكوان، عن الربيع بنت معوذ، قالت كنا نغزو مع النبي صلى الله عليه وسلم فنسقي القوم ونخدمهم، ونرد الجرحى والقتلى إلى المدينة‏.‏

রুবাইয়ি’ বিন্‌তু মু’আব্‌বিয (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, ‘আমরা নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সঙ্গে যুদ্ধে শরীক হয়ে লোকদের পানি পান করাতাম ও তাদের পরিচর্যা করতাম এবং আহত ও নিহত লোকদের মদীনায় ফেরত পাঠাতাম।’


সহিহ বুখারী > দেহ হতে তীর বহিষ্করণ।

সহিহ বুখারী ২৮৮৪

حدثنا محمد بن العلاء، حدثنا أبو أسامة، عن بريد بن عبد الله، عن أبي بردة، عن أبي موسى ـ رضى الله عنه ـ قال رمي أبو عامر في ركبته، فانتهيت إليه قال انزع هذا السهم‏.‏ فنزعته، فنزا منه الماء، فدخلت على النبي صلى الله عليه وسلم فأخبرته، فقال ‏ "‏ اللهم اغفر لعبيد أبي عامر ‏"‏‏.‏

আবূ মূসা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, (যুদ্ধে) আবূ ‘আমিরের হাঁটুতে তীর বিদ্ধ হলো, আমি তাঁর নিকট গেলাম। আবূ ‘আমির (রাঃ) বললেন, এই তীরটি বের কর। তখন আমি তীরটি টেনে বের করলাম। ফলে তাথেকে পানি প্রবাহিত হতে লাগল। আমি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট গেলাম এবং তাঁকে ঘটনাটি জানালাম। আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন, ‘হে আল্লাহ্‌! আবূ ‘আমির ‘উবায়দকে ক্ষমা করুন।’


🔄 লোড হচ্ছে...
ফন্ট সাইজ
15px
17px