সুনানে আবু দাউদ > কাফনের বর্ণনা

সুনানে আবু দাউদ ৩১৪৯

حدثنا أحمد بن حنبل، حدثنا الوليد بن مسلم، حدثنا الأوزاعي، حدثنا الزهري، عن القاسم بن محمد، عن عائشة، قالت أدرج رسول الله صلى الله عليه وسلم في ثوب حبرة ثم أخر عنه ‏.

আয়িশাহ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে (তাঁর ইন্তেকালের পর) একটি ডোরাদার ইয়ামানী চাঁদর দিয়ে ঢেকে দেয়া হয়। অতঃপর তা পাল্টিয়ে সাদা চাঁদরে ঢেকে দেয়া হয়। সহীহঃ ইবনু মাজাহ (১৪৬৯)।


সুনানে আবু দাউদ ৩১৫১

حدثنا أحمد بن حنبل، حدثنا يحيى بن سعيد، عن هشام، قال أخبرني أبي، أخبرتني عائشة، قالت كفن رسول الله صلى الله عليه وسلم في ثلاثة أثواب يمانية بيض ليس فيها قميص ولا عمامة ‏.‏

আয়িশাহ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে (তাঁর ইন্তেকালের পর) ইয়ামানের তৈরী তিনটি সাদা কাপড়ে কাফন দেয়া হয়েছিল। কাফনে কোন কামীস ও পাগড়ী ছিলো না। সহীহঃ ইবনু মাজাহ (১৪৬৯)।


সুনানে আবু দাউদ ৩১৫০

حدثنا الحسن بن الصباح البزار، حدثنا إسماعيل، - يعني ابن عبد الكريم - حدثني إبراهيم بن عقيل بن معقل، عن أبيه، عن وهب، - يعني ابن منبه - عن جابر، قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ‏ "‏ إذا توفي أحدكم فوجد شيئا فليكفن في ثوب حبرة ‏"‏ ‏.‏

জাবির (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছিঃ তোমাদের কেউ মারা গেলে এবং ‘তার পরিজন সচ্ছল হলে তারা যেন ডোরাদার ইয়ামানী চাদরে কাফন দেন।


সুনানে আবু দাউদ ৩১৫৩

حدثنا أحمد بن حنبل، وعثمان بن أبي شيبة، قالا حدثنا ابن إدريس، عن يزيد، - يعني ابن أبي زياد - عن مقسم، عن ابن عباس، قال كفن رسول الله صلى الله عليه وسلم في ثلاثة أثواب نجرانية الحلة ثوبان وقميصه الذي مات فيه ‏.‏ قال أبو داود قال عثمان في ثلاثة أثواب حلة حمراء وقميصه الذي مات فيه ‏.‏

ইবনু ‘আব্বাস (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে তিনটি কাপড়ে কাফন দেয়া হয়। এগুলো ছিল নাজরানের তৈরী। যার একটি ছিল চাদর, একটি লুঙ্গি এবং অপরটি ছিল মৃত্যশয্যায় তাঁর পরিহিত পোশাক। ‘উসমান ইবনু আবূ শাইবাহ্র বর্ণনায় রয়েছেঃ তাকে তিনটি কাপড়ে কাফন দেয়া হয়েছিল- যার দু’টি চাদর লাল বর্ণের এবং যে জামা পরিহিত অবস্থায় তিনি ইন্তেকাল করেন।


সুনানে আবু দাউদ ৩১৪৮

حدثنا أحمد بن حنبل، حدثنا عبد الرزاق، أخبرنا ابن جريج، عن أبي الزبير، أنه سمع جابر بن عبد الله، يحدث عن النبي صلى الله عليه وسلم أنه خطب يوما فذكر رجلا من أصحابه قبض فكفن في كفن غير طائل وقبر ليلا فزجر النبي صلى الله عليه وسلم أن يقبر الرجل بالليل حتى يصلى عليه إلا أن يضطر إنسان إلى ذلك وقال النبي صلى الله عليه وسلم ‏ "‏ إذا كفن أحدكم أخاه فليحسن كفنه ‏"‏ ‏.‏

জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ) হতে নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর সূত্র থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) একদিন খুত্ববাহ দেয়ার সময় তাতে তাঁর এক সাহাবীর কথা উল্লেখ করলেন। ঐ সাহাবী মারা গেলে লোকেরা তাকে রাতের বেলায় অপর্যাপ্ত কাপড়ে কাফন দিয়েছিল। অতঃপর নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) মৃত ব্যক্তিকে রাতের বেলায় কবরস্থ করাকে তিরস্কার করলেন, যেন লোকজন জানাযা শরীক হতে পারে। তবে কেউ বিশেষ কারণে রাতে ক্ববর দিতে চাইলে তা ভিন্ন কথা। নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আরো বললেনঃ তোমাদের কেউ তার ভাইকে কাফন পরালে যেন উত্তমরূপে কাফন পরায়।


সুনানে আবু দাউদ ৩১৫২

حدثنا قتيبة بن سعيد، حدثنا حفص، عن هشام بن عروة، عن أبيه، عن عائشة، مثله زاد من كرسف ‏.‏ قال فذكر لعائشة قولهم في ثوبين وبرد حبرة فقالت قد أتي بالبرد ولكنهم ردوه ولم يكفنوه فيه ‏.‏

হিশাম ইবনু ‘উরওয়াহ (রহঃ) হতে তার পিতার সূত্র থেকে বর্নিতঃ

তিনি (পিতা) ‘আয়িশাহর (রাঃ) কাছ থেকে উপরের হাদীসের অনুরূপ বর্ণনা করেন। কিন্তু তাতে সুতীর কাপড় উল্লেখ আছে। কেউ ‘আয়িশাহর (রাঃ) নিকট লোকজনের বক্তব্য ‘তাঁর কাফনে দু’টি সাদা কাপড় ও একটি কারুকার্য খচিত ইয়ামানী চাদর ছিল’ উল্লেখ করলে তিনি বলেন, (কাফনের জন্য) ইয়ামানী চাদরটি দেয়া হয়েছিল। কিন্তু সাহাবীগণ তা ফিরিয়ে দেন। তারা তাঁকে ঐ চাঁদরে কাফন দেননি।


সুনানে আবু দাউদ > দামী কাফন ব্যবহার অপছন্দনীয়

সুনানে আবু দাউদ ৩১৫৪

حدثنا محمد بن عبيد المحاربي، حدثنا عمرو بن هاشم أبو مالك الجنبي، عن إسماعيل بن أبي خالد، عن عامر، عن علي بن أبي طالب، قال لا تغال لي في كفن فإني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ‏ "‏ لا تغالوا في الكفن فإنه يسلبه سلبا سريعا ‏"‏ ‏.‏

আলী ইবনু আবূ ত্বালিব (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, তোমরা বেশি দামী কাফন ব্যবহার করবে না। কেননা আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছিঃ তোমরা কাফনের জন্য বেশি দামী কাপড় ব্যবহার করো না। কেননা তা শিঘ্রই নষ্ট হয়ে যাবে। দুর্বলঃ মিশকাত (১৬৩৯)


সুনানে আবু দাউদ ৩১৫৬

حدثنا أحمد بن صالح، حدثني ابن وهب، حدثني هشام بن سعد، عن حاتم بن أبي نصر، عن عبادة بن نسى، عن أبيه، عن عبادة بن الصامت، عن رسول الله صلى الله عليه وسلم قال ‏ "‏ خير الكفن الحلة وخير الأضحية الكبش الأقرن ‏"‏ ‏.‏

উবাদাহ ইবনুস সামিত (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ উত্তম কাফন হচ্ছে হুল্লা এবং কুরবানীর জন্য উত্তম পশু হচ্ছে শিংওয়ালা দুম্বা। দুর্বলঃ ইবনু মাজাহ (১৪৭৩), মিশকাত (১৬৪১), যঈফ সুনান আত-তিরমিযী (২৬৩/১৫৭০)।


সুনানে আবু দাউদ ৩১৫৫

حدثنا محمد بن كثير، أخبرنا سفيان، عن الأعمش، عن أبي وائل، عن خباب، قال إن مصعب بن عمير قتل يوم أحد ولم يكن له إلا نمرة كنا إذا غطينا بها رأسه خرج رجلاه وإذا غطينا رجليه خرج رأسه فقال رسول الله صلى الله عليه وسلم ‏ "‏ غطوا بها رأسه واجعلوا على رجليه شيئا من الإذخر ‏"‏ ‏.‏

আবূ ওয়াইল (রহঃ) হতে খাব্বাব (রাঃ) এর সূত্র থেকে বর্নিতঃ

তিনি বলেন, মুস’আব ইবনু ‘উমাইর (রাঃ) উহুদ যুদ্ধে শহীদ হন।তার কাফনের জন্য একটি কম্বল ছাড়া কিছুই ছিলো না। আমরা তা দিয়ে তার মাথা ঢাকলে তার দু’পা উম্মুক্ত হয়ে যেতো আবার তার দু’পা ঢাকলে তার মাথা উম্মুক্ত হয়ে যেতো। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ এ কম্বল দিয়ে তার মাথা ঢেকে দাও এবং তার দূ’পায়ের উপর ইযখির ঘাস বিছিয়ে দাও। সহীহঃ তিরমিযী (৪১২৫)।


🔄 লোড হচ্ছে...
ফন্ট সাইজ
15px
17px