সুনানে আবু দাউদ > পিতা সন্তানের সম্পদ ভোগ করতে পারে

সুনানে আবু দাউদ ৩৫২৯

حدثنا عبيد الله بن عمر بن ميسرة، وعثمان بن أبي شيبة، - المعنى - قالا حدثنا محمد بن جعفر، عن شعبة، عن الحكم، عن عمارة بن عمير، عن أمه، عن عائشة، عن النبي صلى الله عليه وسلم أنه قال ‏"‏ ولد الرجل من كسبه من أطيب كسبه فكلوا من أموالهم ‏"‏ ‏.‏ قال أبو داود حماد بن أبي سليمان زاد فيه ‏"‏ إذا احتجتم ‏"‏ ‏.‏ وهو منكر ‏.‏

আয়িশাহ (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ কোন ব্যক্তির সন্তান তার উপার্জনের অন্তর্ভুক্ত বরং তার সর্বোত্তম উপার্জন। সুতরাং তোমরা তাদের সম্পদ থেকে ভোগ করতে পারো। হাসান সহীহ। ইমাম আবু দাঊদ (রহঃ) বলেন, হাম্মাদ ইবনু আবু সুলায়মানের বর্ণনায় রয়েছেঃ তোমরা মুখাপেক্ষী হয়ে পড়লে খাবে। এ কথাটুকু প্রত্যাখ্যাত।


সুনানে আবু দাউদ ৩৫২৮

حدثنا محمد بن كثير، أخبرنا سفيان، عن منصور، عن إبراهيم، عن عمارة بن عمير، عن عمته، أنها سألت عائشة رضى الله عنها في حجري يتيم أفآكل من ماله فقالت قال رسول الله صلى الله عليه وسلم ‏ "‏ إن من أطيب ما أكل الرجل من كسبه وولده من كسبه ‏"‏ ‏.‏

উমারাহ ইবনু উমাইর (রহঃ) তার ফুফুর সূত্র থেকে বর্নিতঃ

তিনি ‘আয়িশাহ (রাঃ) -কে জিজ্ঞেস করলেন, আমার প্রতিপালনে একটি ইয়াতীম রয়েছে। আমি কি তার মাল থেকে খেতে পারি? তিনি বললেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ কোন ব্যক্তির নিজ হাতের উপার্জিত খাদ্য সর্বোত্তম খাদ্য। তার সন্তানও তার উপার্জন বিশেষ। সহীহঃ ইবনু মাজাহ (২১৩৭)।


সুনানে আবু দাউদ ৩৫৩০

حدثنا محمد بن المنهال، حدثنا يزيد بن زريع، حدثنا حبيب المعلم، عن عمرو بن شعيب، عن أبيه، عن جده، أن رجلا، أتى النبي صلى الله عليه وسلم فقال يا رسول الله إن لي مالا وولدا وإن والدي يجتاح مالي ‏.‏ قال ‏ "‏ أنت ومالك لوالدك إن أولادكم من أطيب كسبكم فكلوا من كسب أولادكم ‏"‏ ‏.‏

‘আমর ইবনু শু‌আইব (রহঃ) হতে পর্যায়ক্রমে তার পিতা ও দাদা থেকে বর্নিতঃ

এক ব্যক্তি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর নিকট এসে বললো, হে আল্লাহর রাসূল! আমার সম্পদও আছে সন্তানও আছে। আমার পিতা আমার সম্পদের মুখাপেক্ষী। তিনি বলেনঃ তুমি এবং তোমার সম্পদ উভয়ই তোমার পিতার। তোমাদের সন্তান তোমাদের জন্য সর্বোত্তম উপার্জন। সুতরাং তোমরা তোমাদের সন্তানদের উপার্জন খাবে।


সুনানে আবু দাউদ > কেউ নিজের (হারানো) বস্তু অন্যের নিকট অবিকল পেলে

সুনানে আবু দাউদ ৩৫৩১

حدثنا عمرو بن عون، حدثنا هشيم، عن موسى بن السائب، عن قتادة، عن الحسن، عن سمرة بن جندب، قال قال رسول الله صلى الله عليه وسلم ‏ "‏ من وجد عين ماله عند رجل فهو أحق به ويتبع البيع من باعه ‏"‏ ‏.‏

সামুরাহ ইবনু জুনদুব (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে ব্যক্তি অন্য কারো কাছে নিজের মাল অক্ষত অবস্থায় পেয়েছে সে তার অধিক হক্বদার। ক্রেতা তো মালের বিক্রেতাকেই ধরবে। দুর্বলঃ নাসায়ী (৪৬৮১), যঈফ আল-জামি‘উস সাগীর (৫৮৭০), মিশকাত (২৯৪৯)।


🔄 লোড হচ্ছে...
ফন্ট সাইজ
15px
17px