وَلِكُلٍّ وِجْهَةٌ هُوَ مُوَلِّيهَا فَاسْتَبِقُوا الْخَيْرَاتِ أَيْنَمَا تَكُونُوا يَأْتِ بِكُمُ اللَّهُ جَمِيعًا إِنَّ اللَّهَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ ﴿١٤٨﴾
প্রত্যেকের জন্যই একটা নির্দিষ্ট দিক আছে, সেদিকেই সে মুখ করে। কাজেই তোমরা সৎ কাজের দিকে ধাবমান হও। যেখানেই তোমরা অবস্থান করো। মহান আল্লাহ তোমাদের সকলকে একত্রিত করবেন। নিশ্চয়ই মহান আল্লাহ সকল বস্তুর ওপর ক্ষমতাবান। ( সুরাঃ আল-বাকারা আয়াতঃ 148 )
হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেনঃ ‘এর ভাবার্থ এই যে, প্রত্যেক মযহাবধারীর এক একটি কিবলাহ রয়েছে, কিন্তু সত্য কিবলাহ্ ওটাই যার উপরে মুসলমানরা রয়েছে।' আবুল আলিয়া (রঃ) বলেনঃ ইয়াহুদীদেরও কিবলাহ্ রয়েছে, খ্রীষ্টানদেরও কিবলাহ রয়েছে এবং হে মুসলমানগণ! তোমাদেরও কিবলাহ রয়েছে, কিন্তু হেদায়াত বিশিষ্ট কিবলাহ ওটাই যার উপরে তোমরা (মুসলমানেরা) রয়েছ।' হযরত মুজাহিদ (রঃ) হতে বর্ণিত আছে যে, যেসব সম্প্রদায় কা'বা শরীফকে কিবলাহ রূপে মেনে নিয়েছে, পুণ্যের কাজে তারা অগ্রগামী হয়ে থাকে। ইবনে আব্বাস (রাঃ) এবং ইবনে আমের (রাঃ) (আরবি) পড়েছেন। উল্লেখিত আয়াতটি নিম্নের আয়াতের সাথে মিল রয়েছে। যেমন (আরবি) অর্থাৎ প্রত্যেকের জন্যেই আমি আপন আপন দ্বীন ও পথ করে দিয়েছি।' (৫:৪৮) অতঃপর আল্লাহ তা'আলা বলেনঃ “হে মানব মণ্ডলী! তোমাদের শরীর ছিন্ন ভিন্ন হলেও এবং তোমরা এদিক ওদিক ছড়িয়ে পড়লেও আল্লাহ তাআলা তার পূর্ণ ব্যাপক ক্ষমতার বলে তোমাদের সকলকেই একদিন একত্রিত করবেন। কেননা, আল্লাহ তা'আলা সর্ববিষয়ে ব্যাপক ক্ষমতাবান।
তাফসিরে তাবারি লোড হচ্ছে...
তাফসিরে কুরতুবি লোড হচ্ছে...
তাফসিরে বাগাবি লোড হচ্ছে...
তাফসিরে সা'দি লোড হচ্ছে...
তাফসিরে জাকারিয়া লোড হচ্ছে...
আহসানুল বায়ান লোড হচ্ছে...
ফাতহুল মাজীদ লোড হচ্ছে...