বাংলা আরবি

أَمْ مَنْ يَهْدِيكُمْ فِي ظُلُمَاتِ الْبَرِّ وَالْبَحْرِ وَمَنْ يُرْسِلُ الرِّيَاحَ بُشْرًا بَيْنَ يَدَيْ رَحْمَتِهِ أَإِلَهٌ مَعَ اللَّهِ تَعَالَى اللَّهُ عَمَّا يُشْرِكُونَ ﴿٦٣﴾

নাকি তিনিই (শ্রেষ্ঠ) যিনি জল স্থলের গভীর অন্ধকারে পথ দেখান এবং যিনি তাঁর (বৃষ্টিরূপী) অনুগ্রহের পূর্বক্ষণে শুভবার্তাবাহী বাতাস প্রেরণ করেন? আল্লাহর সঙ্গে অন্য কোন ইলাহ্ আছে কি? তারা যাকে (আল্লাহর) শরীক করে, আল্লাহ তা থেকে অনেক ঊর্ধ্বে। ( সুরাঃ আন-নামাল আয়াতঃ 63 )

আল্লাহ তা'আলা বলেন যে, আকাশ ও পৃথিবীতে তিনি এমন কতগুলো নিদর্শন রেখে দিয়েছেন যে, জলে ও স্থলে কেউ পথ ভুলে গেলে ওগুলো দেখে সঠিক পথে আসতে পারে। যেমন তিনি বলেনঃ (আরবি) অর্থাৎ “আরো নিদর্শনাবলী রয়েছে এবং তারকারাজি দ্বারা তারা পথ পেয়ে থাকে।” (১৬:১৬) আর এক জায়গায় তিনি বলেনঃ (আরবি) অর্থাৎ “আল্লাহ তিনিই যিনি তোমাদের জন্যে তারকারাজি রেখে দিয়েছেন যাতে তোমরা স্থলের ও জলের অন্ধকারে ওগুলোর মাধ্যমে পথ পেতে পার।” (৬: ৯৭) আল্লাহ তা'আলা মেঘমালা হতে বৃষ্টি বর্ষণ করার পূর্বে বৃষ্টির সুসংবাদবাহী ঠাণ্ডা বাতাস প্রেরণ করে থাকেন, যার দ্বারা মানুষ বুঝতে পারে যে, এখন রহমতের বারিধারা বর্ষিত হবে। আল্লাহ ছাড়া এসব কাজ করার ক্ষমতা আর কারো নেই। তিনি সমস্ত শরীক হতে সম্পূর্ণরূপে পবিত্র। তিনি এদের হতে বহু উর্ধ্বে।

أَمْ مَنْ يَهْدِيكُمْ فِي ظُلُمَاتِ الْبَرِّ وَالْبَحْرِ وَمَنْ يُرْسِلُ الرِّيَاحَ بُشْرًا بَيْنَ يَدَيْ رَحْمَتِهِ أَإِلَهٌ مَعَ اللَّهِ تَعَالَى اللَّهُ عَمَّا يُشْرِكُونَ ﴿٦٣﴾

( سورة: আন-নামাল آية: 63 )

তাফসিরে ইবন কাসির এর আরবি মূল পাঠ এখানে থাকবে।

তাফসিরে তাবারি লোড হচ্ছে...

তাফসিরে কুরতুবি লোড হচ্ছে...

তাফসিরে বাগাবি লোড হচ্ছে...

তাফসিরে সা'দি লোড হচ্ছে...

তাফসিরে জাকারিয়া লোড হচ্ছে...

আহসানুল বায়ান লোড হচ্ছে...

ফাতহুল মাজীদ লোড হচ্ছে...