বাংলা আরবি

الْمُنَافِقُونَ وَالْمُنَافِقَاتُ بَعْضُهُمْ مِنْ بَعْضٍ يَأْمُرُونَ بِالْمُنْكَرِ وَيَنْهَوْنَ عَنِ الْمَعْرُوفِ وَيَقْبِضُونَ أَيْدِيَهُمْ نَسُوا اللَّهَ فَنَسِيَهُمْ إِنَّ الْمُنَافِقِينَ هُمُ الْفَاسِقُونَ ﴿٦٧﴾

মুনাফিক পুরুষ আর মুনাফিক নারী সব এক রকম, তারা অন্যায় কাজের নির্দেশ দেয় আর সৎ কাজ করতে নিষেধ করে, (আল্লাহর পথে ব্যয় করার ব্যাপারে) হাত গুটিয়ে রাখে, তারা আল্লাহকে ভুলে গেছে, তাই তিনিও তাদেরকে ভুলে গেছেন। মুনাফিকরাই তো ফাসিক। ( সুরাঃ আত-তাওবা আয়াতঃ 67 )

৬৭-৬৮ নং আয়াতের তাফসীর: এখানে আল্লাহ তা'আলা বর্ণনা করছেন যে, মুনাফিকদের আচরণ মুমিনদের সম্পূর্ণ বিপরীত। মুমিনরা ভাল কাজের আদেশ করে থাকে এবং মন্দ কাজ থেকে নিষেধ করে থাকে। পক্ষান্তরে মুনাফিকরা মন্দ কাজের আদেশ করে থাকে এবং ভাল কাজ থেকে নিষেধ করে থাকে। মুমিনরা দানশীল হয়, আর মুনাফিকরা হয় কৃপণ। মুমিনরা আল্লাহর যিকিরে মগ্ন থাকে এবং মুনাফিকরা আল্লাহর যিকির থেকে উদাসীন থাকে। এর ফলে আল্লাহও তাদের সাথে ঐরূপ ব্যবহারই করেন, যেমন একজন অন্যজনকে ভুলে থাকে। কিয়ামতের দিন আল্লাহ তা'আলা মুনাফিকদেরকে একথাই বলবেন- আজ আমি তোমাদেরকে ঐরূপই ভুলে যাবো যেরূপ তোমরা আজকের দিনে আমার সাথে সাক্ষাৎ করাকে দুনিয়ায় ভুলে গিয়েছিলে । মুনাফিকরা সরল সঠিক পথ থেকে সরে পড়েছে এবং বিভ্রান্তির পথে প্রবেশ করেছে। এই মুনাফিক ও কাফিরদের এসব দুষ্কার্যের শাস্তিস্বরূপ আল্লাহ তাআলা তাদের জন্যে জাহান্নাম নির্ধারণ করে রেখেছেন, যেখানে তারা চিরস্থায়ী শাস্তি ভোগ করতে থাকবে। সেখানে এই শাস্তিই তাদের জন্যে যথেষ্ট। তাদেরকে মহান ও দয়ালু আল্লাহ স্বীয় রহমত থেকে দূর করে দিয়েছেন। তাদের জন্যে তিনি ঠিক করে রেখেছেন চিরস্থায়ী শাস্তি।

الْمُنَافِقُونَ وَالْمُنَافِقَاتُ بَعْضُهُمْ مِنْ بَعْضٍ يَأْمُرُونَ بِالْمُنْكَرِ وَيَنْهَوْنَ عَنِ الْمَعْرُوفِ وَيَقْبِضُونَ أَيْدِيَهُمْ نَسُوا اللَّهَ فَنَسِيَهُمْ إِنَّ الْمُنَافِقِينَ هُمُ الْفَاسِقُونَ ﴿٦٧﴾

( سورة: আত-তাওবা آية: 67 )

তাফসিরে ইবন কাসির এর আরবি মূল পাঠ এখানে থাকবে।

তাফসিরে তাবারি লোড হচ্ছে...

তাফসিরে কুরতুবি লোড হচ্ছে...

তাফসিরে বাগাবি লোড হচ্ছে...

তাফসিরে সা'দি লোড হচ্ছে...

তাফসিরে জাকারিয়া লোড হচ্ছে...

আহসানুল বায়ান লোড হচ্ছে...

ফাতহুল মাজীদ লোড হচ্ছে...