وَمَا كَانَ جَوَابَ قَوْمِهِ إِلَّا أَنْ قَالُوا أَخْرِجُوهُمْ مِنْ قَرْيَتِكُمْ إِنَّهُمْ أُنَاسٌ يَتَطَهَّرُونَ ﴿٨٢﴾
তার জাতির এ ছাড়া আর কোন জবাব ছিল না যে, ‘তোমাদের জনপদ থেকে এদেরকে বের করে দাও, এরা এমন লোক যারা খুব পবিত্র হতে চায়।’ ( সুরাঃ আল-আ'রাফ আয়াতঃ 82 )
হযরত লূত (আঃ)-এর কথার জবাবে তারা পরস্পর বলাবলি করে- তোমরা লুত (আঃ)-কে ও তার সঙ্গীদেরকে তোমাদের দেশ থেকে বের করে দাও। কিন্তু মহান আল্লাহ হযরত লূত (আঃ)-কে সেখান থেকে নিরাপদে বের করে আনেন এবং কাফিরদেরকে অপমানের মৃত্যু দান করেন। (আরবী) আল্লাহ পাকের এই উক্তি সম্পর্কে হযরত কাতাদা (রঃ) বলেন যে, হযরত নূত (আঃ)-এর কওম তাঁদেরকে দোষ ছাড়াই দোষী করে। তারা হযরত নূত (আঃ)-এর ঐ ভাল কাজকেই দোষ বলে যে, তিনি বড়ই পবিত্র লোক হিসেবে চলা ফেরা করছেন। অথবা ভাবার্থ এই যে, পুরুষদের গুহ্যদ্বার ও নারীদের গুহ্যদ্বার হতে বেঁচে থাকার দোষ অবশ্যই হযরত লূত (আঃ) এবং তাঁর সঙ্গীদের মধ্যে রয়েছে। এটা হযরত মুজাহিদ (রঃ) এবং হযরত ইবনে আব্বাস (রাঃ)-এর উক্তি।
তাফসিরে তাবারি লোড হচ্ছে...
তাফসিরে কুরতুবি লোড হচ্ছে...
তাফসিরে বাগাবি লোড হচ্ছে...
তাফসিরে সা'দি লোড হচ্ছে...
তাফসিরে জাকারিয়া লোড হচ্ছে...
আহসানুল বায়ান লোড হচ্ছে...
ফাতহুল মাজীদ লোড হচ্ছে...