বিষয়ভিত্তিক কুরআন > জান্নাতীরা আল্লাহর দর্শন লাভ করবে
জান্নাতীরা জান্নাতের মধ্যে আল্লাহর দর্শন লাভ করবে:
আল-ক্বিয়ামাহ, ৭৫:২২ ⋮
وُجُوهٌ يَوْمَئِذٍ نَاضِرَةٌ ﴿٢٢﴾
কতক মুখ সেদিন উজ্জ্বল হবে। [তাইসিরুল কুরআন]
আল-ক্বিয়ামাহ, ৭৫:২৩ ⋮
إِلَى رَبِّهَا نَاظِرَةٌ ﴿٢٣﴾
তারা তাদের প্রতিপালকের দিকে তাকিয়ে থাকবে। [তাইসিরুল কুরআন]
কাফ, ৫০:৩৫ ⋮
لَهُمْ مَا يَشَاءُونَ فِيهَا وَلَدَيْنَا مَزِيدٌ ﴿٣٥﴾
সেখানে তাদের জন্য তা-ই আছে যা তারা ইচ্ছে করবে, আর আমার কাছে (তাছাড়াও) আরো বেশি আছে। [তাইসিরুল কুরআন]
জান্নাতীদের প্রতি থাকবে আল্লাহর সন্তুষ্টি ।
আল-বায়্যিনাহ, ৯৮:৭ ⋮
إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ أُولَئِكَ هُمْ خَيْرُ الْبَرِيَّةِ ﴿٧﴾
যারা ঈমান আনে আর সৎ কাজ করে তারা সৃষ্টির উত্তম। [তাইসিরুল কুরআন]
আল-বায়্যিনাহ, ৯৮:৮ ⋮
جَزَاؤُهُمْ عِنْدَ رَبِّهِمْ جَنَّاتُ عَدْنٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا أَبَدًا رَضِيَ اللَّهُ عَنْهُمْ وَرَضُوا عَنْهُ ذَلِكَ لِمَنْ خَشِيَ رَبَّهُ ﴿٨﴾
তাদের প্রতিপালকের কাছে তাদের প্রতিদান আছে স্থায়ী জান্নাত, যার তলদেশ দিয়ে নদ-নদী প্রবাহিত, তাতে তারা চিরকাল স্থায়ীভাবে থাকবে। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, আর তারাও তাঁর প্রতি সন্তুষ্ট। এ সব কিছু তার জন্য যে তার প্রতিপালককে ভয় করে। [তাইসিরুল কুরআন]
আত-তাওবা, ৯:৭২ ⋮
وَعَدَ اللَّهُ الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا وَمَسَاكِنَ طَيِّبَةً فِي جَنَّاتِ عَدْنٍ وَرِضْوَانٌ مِنَ اللَّهِ أَكْبَرُ ذَلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيمُ ﴿٧٢﴾
মু’মিন পুরুষ আর মু’মিন নারীর জন্য আল্লাহ অঙ্গীকার করেছেন জান্নাতের যার নিম্নদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত, তাতে তারা চিরদিন থাকবে, আর জান্নাতে চিরস্থায়ী উত্তম বাসগৃহের; আর সবচেয়ে বড় (যা তারা লাভ করবে তা) হল আল্লাহর সন্তুষ্টি। এটাই হল বিরাট সাফল্য। [তাইসিরুল কুরআন]
আল্লাহভীরুগণ সর্বশক্তিমান অধিপতির সান্নিধ্যে অবস্থান করবেন।
আল-কামার, ৫৪:৫৫ ⋮
فِي مَقْعَدِ صِدْقٍ عِنْدَ مَلِيكٍ مُقْتَدِرٍ ﴿٥٥﴾
প্রকৃত সম্মান ও মর্যাদার স্থানে, সর্বময় কর্তৃত্বের অধিকারী (আল্লাহ)’র নিকটে। [তাইসিরুল কুরআন]