🕋
التكاثر
(১০২) আত-তাকাসুর
৮
১ ⋮
أَلْهَاكُمُ التَّكَاثُرُ ﴿١﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । অধিক (সম্পদ) লাভের প্রতিযোগিতা তোমাদের গাফেল করে রেখেছে,
২ ⋮
حَتَّى زُرْتُمُ الْمَقَابِرَ ﴿٢﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । এমনি করেই (ধীরে ধীরে) তোমরা কবরের কাছে গিয়ে হাযির হবে;
৩ ⋮
كَلَّا سَوْفَ تَعْلَمُونَ ﴿٣﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । এমনটি কখনো নয়, তোমরা অচিরেই জানতে পারবে,
৪ ⋮
ثُمَّ كَلَّا سَوْفَ تَعْلَمُونَ ﴿٤﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । কখনো নয়, তোমরা অতি সত্বরই (এর পরিণাম) জানতে পারবে;
৫ ⋮
كَلَّا لَوْ تَعْلَمُونَ عِلْمَ الْيَقِينِ ﴿٥﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । (কতো ভালো হতো!) যদি তোমরা সঠিক জ্ঞান কি তা জানতে পারতে;
৬ ⋮
لَتَرَوُنَّ الْجَحِيمَ ﴿٦﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । অবশ্যই তোমরা (সেদিন) জাহান্নাম দেখবে,
৭ ⋮
ثُمَّ لَتَرَوُنَّهَا عَيْنَ الْيَقِينِ ﴿٧﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । অতঃপর তোমরা অবশ্যই তোমাদের নিজ চোখে তা দেখতে পাবে,
৮ ⋮
ثُمَّ لَتُسْأَلُنَّ يَوْمَئِذٍ عَنِ النَّعِيمِ ﴿٨﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । অতঃপর (আল্লাহ তা'আলার অগণিত) নেয়ামত সম্পর্কে তোমাদের সেদিন জিজ্ঞেস করা হবে।