🕋
الماعون
(১০৭) আল-মাউন
৭
﴾১০৭:১﴿
﴾ ১০৭:১ ﴿
أَرَأَيْتَ الَّذِي يُكَذِّبُ بِالدِّينِ ﴿١﴾
তুমি কি সে ব্যক্তির কথা (কখনো) ভেবে দেখেছো, যে শেষ বিচারের দিনকে অস্বীকার করে,
[হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]
﴾১০৭:২﴿
﴾ ১০৭:২ ﴿
فَذَلِكَ الَّذِي يَدُعُّ الْيَتِيمَ ﴿٢﴾
এ তো হচ্ছে সে ব্যক্তি, যে (নিরীহ) এতীমকে গলাধাক্কা দেয়,
[হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]
﴾১০৭:৩﴿
﴾ ১০৭:৩ ﴿
وَلَا يَحُضُّ عَلَى طَعَامِ الْمِسْكِينِ ﴿٣﴾
মিসকীনদের খাবার দিতে কখনো সে (অন্যদের) উৎসাহ দেয় না;
[হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]
﴾১০৭:৪﴿
﴾ ১০৭:৪ ﴿
فَوَيْلٌ لِلْمُصَلِّينَ ﴿٤﴾
(মর্মান্তিক) দুর্ভোগ রয়েছে সেসব (মুনাফিক) নামাযীর জন্যে,
[হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]
﴾১০৭:৫﴿
﴾ ১০৭:৫ ﴿
الَّذِينَ هُمْ عَنْ صَلَاتِهِمْ سَاهُونَ ﴿٥﴾
যারা নিজেদের নামায থেকে উদাসীন থাকে,
[হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]
﴾১০৭:৬﴿
﴾ ১০৭:৬ ﴿
الَّذِينَ هُمْ يُرَاءُونَ ﴿٦﴾
তারা কাজকর্মের বেলায় শুধু প্রদর্শনী করে,
[হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]
﴾১০৭:৭﴿
﴾ ১০৭:৭ ﴿
وَيَمْنَعُونَ الْمَاعُونَ ﴿٧﴾
এবং ছোটোখাটো জিনিস পর্যন্ত (যারা অন্যদের) দিতে বারণ করে ।
[হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]