🕋
الناس
(১১৪) আন-নাস
৬
১ ⋮
قُلْ أَعُوَذُ بِرَبِّ النَّاسِ ﴿١﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । (হে নবী, ) তুমি বলো, আমি আশ্রয় চাই মানুষের মালিকের কাছে,
২ ⋮
مَلِكِ النَّاسِ ﴿٢﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । (আমি আশ্রয় চাই) মানুষের (আসল) বাদশাহের কাছে,
৩ ⋮
إِلَهِ النَّاسِ ﴿٣﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । (আমি আশ্রয় চাই) মানুষের (একমাত্র) মাবুদের কাছে,
৪ ⋮
مِنْ شَرِّ الْوَسْوَاسِ الْخَنَّاسِ ﴿٤﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । (আমি আশ্রয় চাই) কুমন্ত্রণাদানকারীর অনিষ্ট থেকে, যে (প্ররোচনা দিয়ে) গা ঢাকা দেয়,
৫ ⋮
الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ ﴿٥﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । যে মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়,
৬ ⋮
مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ ﴿٦﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । জ্বিনদের মধ্য থেকে (হোক বা) মানুষদের মধ্য থেকে হোক (তাদেরঅনিষ্ট থেকে আমি আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাই) ।