🕋

الإنشقاق
(৮৪) আল-ইনশিক্বাক্ব

২৫

إِذَا السَّمَاءُ انْشَقَّتْ ﴿١﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । যখন আসমান ফেটে যাবে,
وَأَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْ ﴿٢﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । সে তো তার মালিকের আদেশটুকুই (তখন) পালন করবে এবং এটাই তো তাকে করতে হবে,
وَإِذَا الْأَرْضُ مُدَّتْ ﴿٣﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । যখন এ ভূমন্ডলকে সম্প্রসারিত করা হবে,
وَأَلْقَتْ مَا فِيهَا وَتَخَلَّتْ ﴿٤﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । (মুহূর্তের মধ্যেই) সে তার ভেতরে যা আছে তা ফেলে দিয়ে খালি হয়ে যাবে,
وَأَذِنَتْ لِرَبِّهَا وَحُقَّتْ ﴿٥﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । সেও (তখন) তার সৃষ্টিকর্তার আদেশটুকুই পালন করবে এবং এটাই তো তাকে করতে হবে;
يَا أَيُّهَا الْإِنْسَانُ إِنَّكَ كَادِحٌ إِلَى رَبِّكَ كَدْحًا فَمُلَاقِيهِ ﴿٦﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । হে মানুষ, তুমি (এক) কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে তোমার সৃষ্টিকর্তার দিকে এগিয়ে যাচ্ছো, অতঃপর তুমি (সত্যি সত্যিই) তাঁর সামনাসামনি হবে,
فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ ﴿٧﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । (তোমাদের মধ্যে) যার আমলনামা তার ডান হাতে দেয়া হবে,
فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا ﴿٨﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । তার হিসাব একান্ত সহজভাবেই গ্রহণ করা হবে,
وَيَنْقَلِبُ إِلَى أَهْلِهِ مَسْرُورًا ﴿٩﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । সে খুশীতে নিজ পরিবার পরিজনের কাছে ফিরে যাবে:
১০
وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ وَرَاءَ ظَهْرِهِ ﴿١٠﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । আর যার আমলনামা তার পেছন দিক থেকে দেয়া হবে,
১১
فَسَوْفَ يَدْعُو ثُبُورًا ﴿١١﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । সে তখন মৃত্যুকেই ডাকতে থাকবে,
১২
وَيَصْلَى سَعِيرًا ﴿١٢﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । আর এভাবেই সে জ্বলন্ত আগুনে প্রবেশ করবে;
১৩
إِنَّهُ كَانَ فِي أَهْلِهِ مَسْرُورًا ﴿١٣﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । (অথচ দুনিয়ায়) সে নিজ পরিবার পরিজনের মাঝে আনন্দে আত্মহারা ছিলো;
১৪
إِنَّهُ ظَنَّ أَنْ لَنْ يَحُورَ ﴿١٤﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । সে ভেবেছিলো, তাকে কখনো (তার মালিকের কাছে) ফিরতে হবে না,
১৫
بَلَى إِنَّ رَبَّهُ كَانَ بِهِ بَصِيرًا ﴿١٥﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । হ্যাঁ, (আজ) তাই (হলো) , তার মালিক (কিন্তু) তার সব কার্যকলাপ (পুংখানুপুংখভাবে) দেখছিলেন;
১৬
فَلَا أُقْسِمُ بِالشَّفَقِ ﴿١٦﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । শপথ সান্ধ্যকালীন রক্তিম আভার,
১৭
وَاللَّيْلِ وَمَا وَسَقَ ﴿١٧﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । এবং শপথ রাতের ও এর ভেতর যতো কিছুর সমাবেশ ঘটে তার,
১৮
وَالْقَمَرِ إِذَا اتَّسَقَ ﴿١٨﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । এবং শপথ (ওই) চাঁদটির, যখন তা (ধীরে ধীরে) পুর্ণাংগ চাঁদে পরিণত হয়ে যায়,
১৯
لَتَرْكَبُنَّ طَبَقًا عَنْ طَبَقٍ ﴿١٩﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । তোমাদের অবশ্যই (দুনিয়ার) একটি স্তর অতিক্রম করে (মৃত্যুর) আরেকটি স্তরের দিকে এগিয়ে যেতে হবে;
২০
فَمَا لَهُمْ لَا يُؤْمِنُونَ ﴿٢٠﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । এদের হয়েছে কি? এরা কেন (মহান আল্লাহর উপর) ঈমান আনে না,
২১
وَإِذَا قُرِئَ عَلَيْهِمُ الْقُرْآنُ لَا يَسْجُدُونَ ﴿٢١﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । আর এ কোরআন যখন এদের সামনে পড়া হয়, তখন (কেন মালিকের সামনে) এরা সাজদাবনত হয় না?
২২
بَلِ الَّذِينَ كَفَرُوا يُكَذِّبُونَ ﴿٢٢﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । এ অস্বীকারকারী ব্যক্তিরা একে মিথ্যা প্রতিপন্ন করে,
২৩
وَاللَّهُ أَعْلَمُ بِمَا يُوعُونَ ﴿٢٣﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । আর আল্লাহ তাআলা ভালো করেই জানেন এরা (এদের আমলনামায়) কি কি জিনিস জমা করে চলেছে?
২৪
فَبَشِّرْهُمْ بِعَذَابٍ أَلِيمٍ ﴿٢٤﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । (হে নবী, ) তাদের সবাইকে তুমি এক যন্তণাদায়ক আযাবের সুসংবাদ দাও,
২৫
إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ لَهُمْ أَجْرٌ غَيْرُ مَمْنُونٍ ﴿٢٥﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । তবে (হ্যাঁ , ) যারা (আল্লাহর উপর) ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে, তাদের জন্যে আল্লাহ তাআলার অফুরন্ত পুরস্কার রয়েছে।



ফন্ট সাইজ
15px
17px