🕋

الشمس
(৯১) আশ-শামস

১৫

وَالشَّمْسِ وَضُحَاهَا ﴿١﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । শপথ সূর্যের এবং তার রৌদ্রচ্ছটার,
وَالْقَمَرِ إِذَا تَلَاهَا ﴿٢﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । শপথ চাঁদের যখন সে (সূর্যের) পেছনে পেছনে আসে,
وَالنَّهَارِ إِذَا جَلَّاهَا ﴿٣﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । শপথ দিনের যখন সে তাকে আলোকিত করে ফেলে,
وَاللَّيْلِ إِذَا يَغْشَاهَا ﴿٤﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । শপথ রাতের যখন সে তাকে ঢেকে দেয়,
وَالسَّمَاءِ وَمَا بَنَاهَا ﴿٥﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । শপথ আকাশের এবং যিনি তা নির্মাণ করেছেন তাঁর,
وَالْأَرْضِ وَمَا طَحَاهَا ﴿٦﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । শপথ পৃথিবীর এবং যিনি একে বিছিয়ে দিয়েছেন তাঁর,
وَنَفْسٍ وَمَا سَوَّاهَا ﴿٧﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । শপথ মানব প্রকৃতির এবং যিনি তার যথাযথ বিন্যাস স্থাপন করেছেন তাঁর,
فَأَلْهَمَهَا فُجُورَهَا وَتَقْوَاهَا ﴿٨﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । অতঃপর আল্লাহ তা'আলা তাকে তার পাপ (পথে গমন) ও (পাপ থেকে) বেঁচে থাকা(র জ্ঞান) প্রদান করেছেন,
قَدْ أَفْلَحَ مَنْ زَكَّاهَا ﴿٩﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । নিঃসন্দেহে মানুষের মধ্যে সে-ই সফলকাম যে (পাপ থেকে দূরে থেকে) তাকে পরিশুদ্ধ করেছে,
১০
وَقَدْ خَابَ مَنْ دَسَّاهَا ﴿١٠﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । আর যে (ব্যক্তি পাপে নিমজ্জিত হয়ে) তাকে কলুষিত করেছে সে ব্যর্থ হয়েছে,
১১
كَذَّبَتْ ثَمُودُ بِطَغْوَاهَا ﴿١١﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । সামূদ জাতি তার অবাধ্যতার কারণে (আল্লাহর নবীকে) মিথ্যা প্রতিপন্ন করেছিলো,
১২
إِذِ انْبَعَثَ أَشْقَاهَا ﴿١٢﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । যখন তাদের বড়ো না-ফরমান ব্যক্তিটি ষড়যন্ত্রে মেতে ওঠলো,
১৩
فَقَالَ لَهُمْ رَسُولُ اللَّهِ نَاقَةَ اللَّهِ وَسُقْيَاهَا ﴿١٣﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । তখন আল্লাহর নবী তাদের বললো, এ হচ্ছে আল্লাহর পাঠানো উটনী আর এ হচ্ছে তার পানি পান (করার জায়গা) ;
১৪
فَكَذَّبُوهُ فَعَقَرُوهَا فَدَمْدَمَ عَلَيْهِمْ رَبُّهُمْ بِذَنْبِهِمْ فَسَوَّاهَا ﴿١٤﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । কিন্তু তারা তাকে মিথ্যা প্রতিপন্ন করলো অতঃপর উটনীটিকে তারা হত্যা করে ফেললো, অতঃপর তাদের এ -ফরমানীর কারণে তাদের মালিক তাদের উপর মহা বিপর্যয় নাযিল করলেন, অতঃপর তিনি তাদের (মাটির সাথে) একাকার করে দিলেন,
১৫
وَلَا يَخَافُ عُقْبَاهَا ﴿١٥﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । (আর রাজাধিরাজ আল্লাহ তা'আলা, ) তিনি এসব ব্যাপারে (যে পাপিষ্ঠ) তার পরিণতির পরোয়া করেন না।



ফন্ট সাইজ
15px
17px