🕋

الليل
(৯২) আল-লাইল

২১

وَاللَّيْلِ إِذَا يَغْشَى ﴿١﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । রাতের শপথ যখন তা (আঁধারে) ঢেকে যায়,
وَالنَّهَارِ إِذَا تَجَلَّى ﴿٢﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । দিনের শপথ যখন তা (আলোয়) উদ্ভাসিত হয়ে উঠলো,
وَمَا خَلَقَ الذَّكَرَ وَالْأُنْثَى ﴿٣﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । পুরুষ ও নারী যা তিনি সৃষ্টি করেছেন (তারও শপথ, ) ।
إِنَّ سَعْيَكُمْ لَشَتَّى ﴿٤﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । অবশ্যই তোমাদের চেষ্টা-সাধনা (হবে) নানামুখী;
فَأَمَّا مَنْ أَعْطَى وَاتَّقَى ﴿٥﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । অতএব যে (আল্লাহর পথে) দান করেছে এবং আল্লাহকে ভয় করেছে,
وَصَدَّقَ بِالْحُسْنَى ﴿٦﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । ভালো কথাগুলো যে সত্য বলে মেনে নিয়েছে,
فَسَنُيَسِّرُهُ لِلْيُسْرَى ﴿٧﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । অবশ্যই আমি তার আরামের পথে চলা সহজ করে দেবো;
وَأَمَّا مَنْ بَخِلَ وَاسْتَغْنَى ﴿٨﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । যে ব্যক্তি কার্পণ্য করেছে এবং বেপরোয়া ভাব দেখিয়েছে,
وَكَذَّبَ بِالْحُسْنَى ﴿٩﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । এবং যে ভালো কথা মিথ্যা প্রতিপন্ন করেছে,
১০
فَسَنُيَسِّرُهُ لِلْعُسْرَى ﴿١٠﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । অতএব আমি তার দুঃখ কষ্টের জন্যে (এ পথে) চলা সহজ করে দেবো,
১১
وَمَا يُغْنِي عَنْهُ مَالُهُ إِذَا تَرَدَّى ﴿١١﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । তার (রাশি রাশি) ধনসম্পদ তার কাজে লাগবে না যখন তার পতন হবে,
১২
إِنَّ عَلَيْنَا لَلْهُدَى ﴿١٢﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । অবশ্যই (মানুষকে) সঠিক পথ প্রদর্শন করার দায়িত্ব আমার উপর,
১৩
وَإِنَّ لَنَا لَلْآخِرَةَ وَالْأُولَى ﴿١٣﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । দুনিয়া আখেরাতের (নিরংকুশ মালিকানা) আমারই জন্যে।
১৪
فَأَنْذَرْتُكُمْ نَارًا تَلَظَّى ﴿١٤﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । অতএব আমি তোমাদের জ্বলন্ত অগ্নিকুন্ডের ব্যাপারে সাবধান করছি,
১৫
لَا يَصْلَاهَا إِلَّا الْأَشْقَى ﴿١٥﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । নির্ঘাত পাপী ছাড়া অন্য কেউই সেখানে প্রবেশ করবে না,
১৬
الَّذِي كَذَّبَ وَتَوَلَّى ﴿١٦﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । যে (পাপী এ দিনকে) মিথ্যা প্রতিপন্ন করেছে এবং (হেদায়াত থেকে) মুখ ফিরিয়ে নিয়েছে;
১৭
وَسَيُجَنَّبُهَا الْأَتْقَى ﴿١٧﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । যে (আল্লাহকে) বেশী বেশী ভয় করে তাকে আমি (এ থেকে) বাঁচিয়ে দেবো,
১৮
الَّذِي يُؤْتِي مَالَهُ يَتَزَكَّى ﴿١٨﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । যে ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করার জন্যে (আল্লাহর পথে অর্থ সম্পদ) ব্যয় করেছে,
১৯
وَمَا لِأَحَدٍ عِنْدَهُ مِنْ نِعْمَةٍ تُجْزَى ﴿١٩﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । (অথচ) তোমাদের কারোই তাঁর কাছে এমন কিছু ছিলো না, (যার জন্যে) তোমাদের কোনো রকম প্রতিদান দেয়া হবে,
২০
إِلَّا ابْتِغَاءَ وَجْهِ رَبِّهِ الْأَعْلَى ﴿٢٠﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । ২০(হ্যাঁ, পাওনা) এটুকুই, সে শুধু তার মহান মালিকের সন্তুষ্টিই কামনা করেছে,
২১
وَلَسَوْفَ يَرْضَى ﴿٢١﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । শ(এ কারণে) অচিরেই তার মালিক (তার উপর) সন্তুষ্ট হবেন।



ফন্ট সাইজ
15px
17px