🕋
التين
(৯৫) আত-ত্বীন
৮
১ ⋮
وَالتِّينِ وَالزَّيْتُونِ ﴿١﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । শপথ তীন' ও যয়তুনে'র,
২ ⋮
وَطُورِ سِينِينَ ﴿٢﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । এবং শপথ সিনাই উপত্যকার,
৩ ⋮
وَهَذَا الْبَلَدِ الْأَمِينِ ﴿٣﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । আরো) শপথ এ নিরাপদ (মক্কা) নগরীর,
৪ ⋮
لَقَدْ خَلَقْنَا الْإِنْسَانَ فِي أَحْسَنِ تَقْوِيمٍ ﴿٤﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । অবশ্যই আমি মানুষকে সুন্দরতম অবয়বে পয়দা করেছি,
৫ ⋮
ثُمَّ رَدَدْنَاهُ أَسْفَلَ سَافِلِينَ ﴿٥﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । তারপর (তার অকৃতজ্ঞতার কারণেই) আমি তাকে সর্বনিম্নস্তরে নিক্ষেপ করবো,
৬ ⋮
إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ فَلَهُمْ أَجْرٌ غَيْرُ مَمْنُونٍ ﴿٦﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । তবে যারা ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে, তাদের জন্যে রয়েছে এমন সব পুরস্কার, যা কোনোদিন শেষ হবে না;
৭ ⋮
فَمَا يُكَذِّبُكَ بَعْدُ بِالدِّينِ ﴿٧﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । (বলতে পারো, ) কোন জিনিস এরপরও তোমাকে শেষ বিচারের দিনটিকে মিথ্যা প্রতিপাদন করাচ্ছে?
৮ ⋮
أَلَيْسَ اللَّهُ بِأَحْكَمِ الْحَاكِمِينَ ﴿٨﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । আল্লাহ তা'আলা কি সব বিচারকের (তুলনায়) শ্রেষ্ঠ বিচারক নন?