🕋
القدر
(৯৭) আল-ক্বাদর
৫
১ ⋮
إِنَّا أَنْزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ ﴿١﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । আমি এ (গ্রন্থ) -টি নাযিল করেছি এক মর্যাদাপুর্ণ রাতে,
২ ⋮
وَمَا أَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ ﴿٢﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । তুমি কি জানো সেই (মর্যাদাপুর্ণ) রাতটি কি?
৩ ⋮
لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِنْ أَلْفِ شَهْرٍ ﴿٣﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । মর্যাদাপূর্ণ এ রাতটি হাজার মাসের চেয়ে উত্তম;
৪ ⋮
تَنَزَّلُ الْمَلَائِكَةُ وَالرُّوحُ فِيهَا بِإِذْنِ رَبِّهِمْ مِنْ كُلِّ أَمْرٍ ﴿٤﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । এতে (ফেরেশতা ও তাদের সর্দার) রূহ' তাদের মালিকের সব ধরনের আদেশ নিয়ে (যমীনে) অবতরণ করে,
৫ ⋮
سَلَامٌ هِيَ حَتَّى مَطْلَعِ الْفَجْرِ ﴿٥﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । (সে আদেশ বার্তাটি হচ্ছে চিরন্তন) প্রশান্তি, তা উষার আবির্ভাব পর্যন্ত (অব্যাহত) থাকে ।