🕋
العاديات
(১০০) আল-আদিয়াত
১১
১
⋮
وَالْعَادِيَاتِ ضَبْحًا ﴿١﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।
শপথ (সেই) দ্রুতগামী ঘোড়াগুলোর, যারা (উধ্বশ্বাসে) শব্দ করতে করতে দৌড়ায়,
২
⋮
فَالْمُورِيَاتِ قَدْحًا ﴿٢﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।
শপথ সেসব সাহসী ঘোড়ার, যাদের খুরে অগ্নস্ফুিলিংগ বের হয়,
৩
⋮
فَالْمُغِيرَاتِ صُبْحًا ﴿٣﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।
শপথ এমন সব ঘোড়ার যারা প্রত্যুষে ধ্বংসলীলা ছড়ায়,
৪
⋮
فَأَثَرْنَ بِهِ نَقْعًا ﴿٤﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।
অতঃপর তারা বিপুল পরিমাণ ধুলা উড়ায়,
৫
⋮
فَوَسَطْنَ بِهِ جَمْعًا ﴿٥﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।
শত্রুশিবিরে পৌঁছে তারা তা ছিন্নভিন্ন করে দেয়,
৬
⋮
إِنَّ الْإِنْسَانَ لِرَبِّهِ لَكَنُودٌ ﴿٦﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।
মানুষ সত্যিই তার মালিকের ব্যাপারে বড়োই অকৃতজ্ঞ,
৭
⋮
وَإِنَّهُ عَلَى ذَلِكَ لَشَهِيدٌ ﴿٧﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।
সে (তার) এ (অকৃতজ্ঞ আচরণ) -এর উপর (নিজেই) সাক্ষী হয়ে থাকে,
৮
⋮
وَإِنَّهُ لِحُبِّ الْخَيْرِ لَشَدِيدٌ ﴿٨﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।
অবশ্য সে (মানুষটি) ধন-দৌলতের মোহেই বেশী মত্ত;
৯
⋮
أَفَلَا يَعْلَمُ إِذَا بُعْثِرَ مَا فِي الْقُبُورِ ﴿٩﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।
সে কি (একথা) জানে না, কবরের ভেতর যা কিছু আছে তা যখন উখিত হবে ।
১০
⋮
وَحُصِّلَ مَا فِي الصُّدُورِ ﴿١٠﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।
(মানুষের) অন্তরে যা (ছিলো তখন) তা প্রকাশ করে দেয়া হবে,
১১
⋮
إِنَّ رَبَّهُمْ بِهِمْ يَوْمَئِذٍ لَخَبِيرٌ ﴿١١﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।
এদের (সবার) সম্পর্কে তাদের মালিকই সবচেয়ে ভালো জানবেন।