🕋
العاديات
(১০০) আল-আদিয়াত
১১
১ ⋮
وَالْعَادِيَاتِ ضَبْحًا ﴿١﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । শপথ (সেই) দ্রুতগামী ঘোড়াগুলোর, যারা (উধ্বশ্বাসে) শব্দ করতে করতে দৌড়ায়,
২ ⋮
فَالْمُورِيَاتِ قَدْحًا ﴿٢﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । শপথ সেসব সাহসী ঘোড়ার, যাদের খুরে অগ্নস্ফুিলিংগ বের হয়,
৩ ⋮
فَالْمُغِيرَاتِ صُبْحًا ﴿٣﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । শপথ এমন সব ঘোড়ার যারা প্রত্যুষে ধ্বংসলীলা ছড়ায়,
৪ ⋮
فَأَثَرْنَ بِهِ نَقْعًا ﴿٤﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । অতঃপর তারা বিপুল পরিমাণ ধুলা উড়ায়,
৫ ⋮
فَوَسَطْنَ بِهِ جَمْعًا ﴿٥﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । শত্রুশিবিরে পৌঁছে তারা তা ছিন্নভিন্ন করে দেয়,
৬ ⋮
إِنَّ الْإِنْسَانَ لِرَبِّهِ لَكَنُودٌ ﴿٦﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । মানুষ সত্যিই তার মালিকের ব্যাপারে বড়োই অকৃতজ্ঞ,
৭ ⋮
وَإِنَّهُ عَلَى ذَلِكَ لَشَهِيدٌ ﴿٧﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । সে (তার) এ (অকৃতজ্ঞ আচরণ) -এর উপর (নিজেই) সাক্ষী হয়ে থাকে,
৮ ⋮
وَإِنَّهُ لِحُبِّ الْخَيْرِ لَشَدِيدٌ ﴿٨﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । অবশ্য সে (মানুষটি) ধন-দৌলতের মোহেই বেশী মত্ত;
৯ ⋮
أَفَلَا يَعْلَمُ إِذَا بُعْثِرَ مَا فِي الْقُبُورِ ﴿٩﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । সে কি (একথা) জানে না, কবরের ভেতর যা কিছু আছে তা যখন উখিত হবে ।
১০ ⋮
وَحُصِّلَ مَا فِي الصُّدُورِ ﴿١٠﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । (মানুষের) অন্তরে যা (ছিলো তখন) তা প্রকাশ করে দেয়া হবে,
১১ ⋮
إِنَّ رَبَّهُمْ بِهِمْ يَوْمَئِذٍ لَخَبِيرٌ ﴿١١﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । এদের (সবার) সম্পর্কে তাদের মালিকই সবচেয়ে ভালো জানবেন।