🕋
القارعة
(১০১) আল-ক্বারি'আহ
১১
﴾১০১:১﴿
﴾ ১০১:১ ﴿
الْقَارِعَةُ ﴿١﴾
এক মহা (বিপর্যয় সৃষ্টিকারী) দুর্যোগ!
[হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]
﴾১০১:২﴿
﴾ ১০১:২ ﴿
مَا الْقَارِعَةُ ﴿٢﴾
কি সে মহাদুর্যোগ?
[হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]
﴾১০১:৩﴿
﴾ ১০১:৩ ﴿
وَمَا أَدْرَاكَ مَا الْقَارِعَةُ ﴿٣﴾
তুমি জানো সে মহাদুর্যোগটা কি?
[হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]
﴾১০১:৪﴿
﴾ ১০১:৪ ﴿
يَوْمَ يَكُونُ النَّاسُ كَالْفَرَاشِ الْمَبْثُوثِ ﴿٤﴾
(এ হচ্ছে এমন একদিন, ) যেদিন মানুষগুলো পতংগের মতো (ইতস্তত) বিক্ষপ্তি হয়ে পড়বে,
[হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]
﴾১০১:৫﴿
﴾ ১০১:৫ ﴿
وَتَكُونُ الْجِبَالُ كَالْعِهْنِ الْمَنْفُوشِ ﴿٥﴾
পাহাড়গুলো রঙ বেরঙের ধুনা তুলার মতো হবে;
[হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]
﴾১০১:৬﴿
﴾ ১০১:৬ ﴿
فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ ﴿٦﴾
অতঃপর যার ওযনের পাল্লা ভারী হবে,
[হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]
﴾১০১:৭﴿
﴾ ১০১:৭ ﴿
فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ ﴿٧﴾
সে (অনন্তকাল ধরে) সুখের জীবন লাভ করবে;
[হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]
﴾১০১:৮﴿
﴾ ১০১:৮ ﴿
وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ ﴿٨﴾
আর যার ওযনের পাল্লা হালকা হবে,
[হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]
﴾১০১:৯﴿
﴾ ১০১:৯ ﴿
فَأُمُّهُ هَاوِيَةٌ ﴿٩﴾
হাবিয়া দোযখই হবে তার (আশ্রয়দায়িনী) মা,
[হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]
﴾১০১:১০﴿
﴾ ১০১:১০ ﴿
وَمَا أَدْرَاكَ مَا هِيَهْ ﴿١٠﴾
তুমি কি জানো সে (ভয়াল আযাবের গর্ত) টি কি?
[হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]
﴾১০১:১১﴿
﴾ ১০১:১১ ﴿
نَارٌ حَامِيَةٌ ﴿١١﴾
তা হচ্ছে প্রজ্বলিত আগুনের এক (বিশাল) কুন্ডলী।
[হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]