🕋

القارعة
(১০১) আল-ক্বারি'আহ

১১

الْقَارِعَةُ ﴿١﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । এক মহা (বিপর্যয় সৃষ্টিকারী) দুর্যোগ!
مَا الْقَارِعَةُ ﴿٢﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । কি সে মহাদুর্যোগ?
وَمَا أَدْرَاكَ مَا الْقَارِعَةُ ﴿٣﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । তুমি জানো সে মহাদুর্যোগটা কি?
يَوْمَ يَكُونُ النَّاسُ كَالْفَرَاشِ الْمَبْثُوثِ ﴿٤﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । (এ হচ্ছে এমন একদিন, ) যেদিন মানুষগুলো পতংগের মতো (ইতস্তত) বিক্ষপ্তি হয়ে পড়বে,
وَتَكُونُ الْجِبَالُ كَالْعِهْنِ الْمَنْفُوشِ ﴿٥﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । পাহাড়গুলো রঙ বেরঙের ধুনা তুলার মতো হবে;
فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ ﴿٦﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । অতঃপর যার ওযনের পাল্লা ভারী হবে,
فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ ﴿٧﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । সে (অনন্তকাল ধরে) সুখের জীবন লাভ করবে;
وَأَمَّا مَنْ خَفَّتْ مَوَازِينُهُ ﴿٨﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । আর যার ওযনের পাল্লা হালকা হবে,
فَأُمُّهُ هَاوِيَةٌ ﴿٩﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । হাবিয়া দোযখই হবে তার (আশ্রয়দায়িনী) মা,
১০
وَمَا أَدْرَاكَ مَا هِيَهْ ﴿١٠﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । তুমি কি জানো সে (ভয়াল আযাবের গর্ত) টি কি?
১১
نَارٌ حَامِيَةٌ ﴿١١﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । তা হচ্ছে প্রজ্বলিত আগুনের এক (বিশাল) কুন্ডলী।



ফন্ট সাইজ
15px
17px