🕋
الهمزة
(১০৪) আল-হুমাযাহ
৯
১
⋮
وَيْلٌ لِكُلِّ هُمَزَةٍ لُمَزَةٍ ﴿١﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।
দুর্ভোগ রয়েছে এমন প্রত্যেক ব্যক্তির জন্যে, যে (সামনে পেছনে মানুষদের) নিন্দা করে,
২
⋮
الَّذِي جَمَعَ مَالًا وَعَدَّدَهُ ﴿٢﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।
যে (কাঁড়ি কাঁড়ি) অর্থ জমা করে এবং (যথাযথভাবে) তা গুনে গুনে রাখে,
৩
⋮
يَحْسَبُ أَنَّ مَالَهُ أَخْلَدَهُ ﴿٣﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।
সে মনে করে, (তার এ) অর্থ তাকে (এ দুনিয়ায়) স্থায়ী করে রাখবে;
৪
⋮
كَلَّا لَيُنْبَذَنَّ فِي الْحُطَمَةِ ﴿٤﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।
বরং নির্ঘাত অল্পদিনের মধ্যেই সে চূর্ণ বি চূর্ণকারী আগুনে নিক্ষিপ্ত হবে,
৫
⋮
وَمَا أَدْرَاكَ مَا الْحُطَمَةُ ﴿٥﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।
তুমি কি জানো, বিচূর্ণকারী আগুন কেমন?
৬
⋮
نَارُ اللَّهِ الْمُوقَدَةُ ﴿٦﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।
(এ হচ্ছে সম্পদলোভীদের জন্যে) আল্লাহ তা'আলার প্রজ্বলিত এক আগুন,
৭
⋮
الَّتِي تَطَّلِعُ عَلَى الْأَفْئِدَةِ ﴿٧﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।
যা (এতো মারাত্মক যে তার দহন) মানুষের হৃদয়ের উপর পর্যন্ত পৌঁছে যাবে;
৮
⋮
إِنَّهَا عَلَيْهِمْ مُؤْصَدَةٌ ﴿٨﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।
(গর্ত বন্ধ করে) তাদের উপর ঢাকনা দিয়ে রাখা হবে,
৯
⋮
فِي عَمَدٍ مُمَدَّدَةٍ ﴿٩﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।
উঁচু উঁচু থামের মধ্যে (তা গেড়ে) রাখা হবে।