🕋
الفلق
(১১৩) আল-ফালাক্ক
৫
১ ⋮
قُلْ أَعُوَذُ بِرَبِّ الْفَلَقِ ﴿١﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । (হে নবী, ) তুমি বলো, আমি উজ্জ্বল প্রভাতের মালিকের কাছে আশ্রয় চাই,
২ ⋮
مِنْ شَرِّ مَا خَلَقَ ﴿٢﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । (আশ্রয় চাই) তাঁর সৃষ্টি করা (প্রতিটি জিনিসের) অনিষ্ট থেকে,
৩ ⋮
وَمِنْ شَرِ غَاسِقٍ إِذَا وَقَبَ ﴿٣﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । আমি আশ্রয় চাই রাতের (অন্ধকারে সংঘটিত) অনিষ্ট থেকে, (বিশেষ করে) যখন রাত তার অন্ধকার বিছিয়ে দেয়,
৪ ⋮
وَمِنْ شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ ﴿٤﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । (আমি আশ্রয় চাই) গিরায় ফুঁক দিয়ে যাদুটোনাকারিণীদের অনিষ্ট থেকে,
৫ ⋮
وَمِنْ شَرٍ حَاسِدٍ إِذَا حَسَدَ ﴿٥﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । হিংসুক ব্যক্তির (সব ধরনের হিংসার) অনিষ্ট থেকেও (আমি তোমার আশ্রয় চাই) যখন সে হিংসা করে।