🕋
الفلق
(১১৩) আল-ফালাক্ক
৫
﴾১১৩:১﴿
﴾ ১১৩:১ ﴿
قُلْ أَعُوَذُ بِرَبِّ الْفَلَقِ ﴿١﴾
(হে নবী, ) তুমি বলো, আমি উজ্জ্বল প্রভাতের মালিকের কাছে আশ্রয় চাই,
[হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]
﴾১১৩:২﴿
﴾ ১১৩:২ ﴿
مِنْ شَرِّ مَا خَلَقَ ﴿٢﴾
(আশ্রয় চাই) তাঁর সৃষ্টি করা (প্রতিটি জিনিসের) অনিষ্ট থেকে,
[হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]
﴾১১৩:৩﴿
﴾ ১১৩:৩ ﴿
وَمِنْ شَرِ غَاسِقٍ إِذَا وَقَبَ ﴿٣﴾
আমি আশ্রয় চাই রাতের (অন্ধকারে সংঘটিত) অনিষ্ট থেকে, (বিশেষ করে) যখন রাত তার অন্ধকার বিছিয়ে দেয়,
[হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]
﴾১১৩:৪﴿
﴾ ১১৩:৪ ﴿
وَمِنْ شَرِّ النَّفَّاثَاتِ فِي الْعُقَدِ ﴿٤﴾
(আমি আশ্রয় চাই) গিরায় ফুঁক দিয়ে যাদুটোনাকারিণীদের অনিষ্ট থেকে,
[হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]
﴾১১৩:৫﴿
﴾ ১১৩:৫ ﴿
وَمِنْ شَرٍ حَاسِدٍ إِذَا حَسَدَ ﴿٥﴾
হিংসুক ব্যক্তির (সব ধরনের হিংসার) অনিষ্ট থেকেও (আমি তোমার আশ্রয় চাই) যখন সে হিংসা করে।
[হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]