🕋
الدخان
(৪৪) আদ-দুখান
৫৯
﴾৪৪:১﴿
﴾ ৪৪:১ ﴿
حم ﴿١﴾
হা-মীম,
[হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]
﴾৪৪:২﴿
﴾ ৪৪:২ ﴿
وَالْكِتَابِ الْمُبِينِ ﴿٢﴾
সুস্পষ্ট কিতাবের শপথ,
[হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]
﴾৪৪:৩﴿
﴾ ৪৪:৩ ﴿
إِنَّا أَنْزَلْنَاهُ فِي لَيْلَةٍ مُبَارَكَةٍ إِنَّا كُنَّا مُنْذِرِينَ ﴿٣﴾
আমি একে একটি মর্যাদাপূর্ণ রাতে নাযিল করেছি, অবশ্যই আমি হচ্ছি (জাহান্নাম থেকে) সতর্ককারী!
[হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]
﴾৪৪:৪﴿
﴾ ৪৪:৪ ﴿
فِيهَا يُفْرَقُ كُلُّ أَمْرٍ حَكِيمٍ ﴿٤﴾
তার মধ্যে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ কাজের ফয়সালা (স্থিরীকৃত) হয়,
[হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]
﴾৪৪:৫﴿
﴾ ৪৪:৫ ﴿
أَمْرًا مِنْ عِنْدِنَا إِنَّا كُنَّا مُرْسِلِينَ ﴿٥﴾
(তা স্থিরীকৃত হয়) আমারই আদেশক্রমে, (কাজ সম্পাদনের জন্যে) আমি নিসন্দেহে (আমার) দূত পাঠিয়ে থাকি,
[হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]
﴾৪৪:৬﴿
﴾ ৪৪:৬ ﴿
رَحْمَةً مِنْ رَبِّكَ إِنَّهُ هُوَ السَّمِيعُ الْعَلِيمُ ﴿٦﴾
(এটা সম্পন্ন হয়) তোমার মালিকের একান্ত অনুগ্রহে; অবশ্যই তিনি (সবকিছু) শোনেন, (সবকিছু) জানেন।
[হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]
﴾৪৪:৭﴿
﴾ ৪৪:৭ ﴿
رَبُّ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَا بَيْنَهُمَا إِنْ كُنْتُمْ مُوقِنِينَ ﴿٧﴾
তিনি আসমানসমুহ, যমীন এবং এদের উভয়ের মাঝখানে যা কিছু আছে তার সব কিছুর মালিক। যদি তোমরা ঈমানদার হও (তাহলে তোমরা অযথা বিতর্কে লিপ্ত হয়ো না)
[হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]
﴾৪৪:৮﴿
﴾ ৪৪:৮ ﴿
لَا إِلَهَ إِلَّا هُوَ يُحْيِي وَيُمِيتُ رَبُّكُمْ وَرَبُّ آبَائِكُمُ الْأَوَّلِينَ ﴿٨﴾
তিনি ছাড়া আর কোনোই মাবুদ নেই, তিনি জীবন দান করেন, তিনিই মৃত্যু ঘটান; তিনি তোমাদের মালিক এবং তোমাদের পূর্ববর্তী বাপ দাদাদেরও মালিক।
[হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]
﴾৪৪:৯﴿
﴾ ৪৪:৯ ﴿
بَلْ هُمْ فِي شَكٍّ يَلْعَبُونَ ﴿٩﴾
(এ সত্ত্বেও) তারা সন্দেহের বশবর্তী হয়ে (এর সাথে) খেল তামাশা করে চলেছে।
[হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]
﴾৪৪:১০﴿
﴾ ৪৪:১০ ﴿
فَارْتَقِبْ يَوْمَ تَأْتِي السَّمَاءُ بِدُخَانٍ مُبِينٍ ﴿١٠﴾
অতএব (হে নবী) , তুমি সেদিনের অপেক্ষা করো যেদিন আকাশ (তার) স্পষ্ট ধোঁয়া (নীচের দিকে) ছেড়ে দেবে,
[হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]
﴾৪৪:১১﴿
﴾ ৪৪:১১ ﴿
يَغْشَى النَّاسَ هَذَا عَذَابٌ أَلِيمٌ ﴿١١﴾
তা (অল্প সময়ের মধ্যে গোটা) মানুষদের গ্রাস করে ফেলবে; এটা হবে এক কঠিন শাস্তি।
[হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]
﴾৪৪:১২﴿
﴾ ৪৪:১২ ﴿
رَبَّنَا اكْشِفْ عَنَّا الْعَذَابَ إِنَّا مُؤْمِنُونَ ﴿١٢﴾
(তখন তারা বলবে, হে আমাদের মালিক, আমাদের কাছ থেকে এ আযাব সরিয়ে নাও, আমরা (এক্ষুণি) ঈমান আনছি।
[হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]
﴾৪৪:১৩﴿
﴾ ৪৪:১৩ ﴿
أَنَّى لَهُمُ الذِّكْرَى وَقَدْ جَاءَهُمْ رَسُولٌ مُبِينٌ ﴿١٣﴾
(কিন্তু এখন) আর তাদের উপদেশ গ্রহণ করার সুযোগ কোথায়, তাদের কাছে সুস্পষ্ট (মর্যাদাবান) রসুল তো এসেই গেছে,
[হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]
﴾৪৪:১৪﴿
﴾ ৪৪:১৪ ﴿
ثُمَّ تَوَلَّوْا عَنْهُ وَقَالُوا مُعَلَّمٌ مَجْنُونٌ ﴿١٤﴾
(তা সত্ত্বেও) তারা তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তারা বলেছে, (এগুলো হচ্ছে) পাগল ব্যক্তির শেখানো কতিপয় বুলি মাত্র!
[হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]
﴾৪৪:১৫﴿
﴾ ৪৪:১৫ ﴿
إِنَّا كَاشِفُوا الْعَذَابِ قَلِيلًا إِنَّكُمْ عَائِدُونَ ﴿١٥﴾
আমি (যদি) কিছু সময়ের জন্যে আযাব সরিয়েও দেই (তাতে কি লাভ?) তোমরা তো নিসন্দেহে আবার তাই করবে।
[হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]
﴾৪৪:১৬﴿
﴾ ৪৪:১৬ ﴿
يَوْمَ نَبْطِشُ الْبَطْشَةَ الْكُبْرَى إِنَّا مُنْتَقِمُونَ ﴿١٦﴾
একদিন আমি কঠোরভাবে এদের পাকড়াও করবো (এবং এদের কাছ থেকে) আমি (পুরোপুরি) প্রতিশোধ নেবো।
[হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]
﴾৪৪:১৭﴿
﴾ ৪৪:১৭ ﴿
وَلَقَدْ فَتَنَّا قَبْلَهُمْ قَوْمَ فِرْعَوْنَ وَجَاءَهُمْ رَسُولٌ كَرِيمٌ ﴿١٧﴾
এদের আগে আমি ফেরাউনের জাতির (লোকদেরও) পরীক্ষা করেছি, তাদের কাছেও আমার একজন সম্মানিত রসুল (মুসা) এসেছিলো,
[হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]
﴾৪৪:১৮﴿
﴾ ৪৪:১৮ ﴿
أَنْ أَدُّوا إِلَيَّ عِبَادَ اللَّهِ إِنِّي لَكُمْ رَسُولٌ أَمِينٌ ﴿١٨﴾
(মুসা ফেরাউনকে বললো, ) আল্লাহ তায়ালার এই বান্দাদের তোমরা আমার কাছে দিয়ে দাও; (কেননা) আমি তোমাদের কাছে একজন বিশ্বস্ত নবী (হয়ে এসেছি) ,
[হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]
﴾৪৪:১৯﴿
﴾ ৪৪:১৯ ﴿
وَأَنْ لَا تَعْلُوا عَلَى اللَّهِ إِنِّي آتِيكُمْ بِسُلْطَانٍ مُبِينٍ ﴿١٩﴾
(সে বললো, ) তোমরা আল্লাহ তায়ালার সাথে বিদ্রোহ করো না, আমি তো (নবুওতের) এক সুস্পষ্ট প্রমাণ তোমাদের কাছে এসেছি;
[হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]
﴾৪৪:২০﴿
﴾ ৪৪:২০ ﴿
وَإِنِّي عُذْتُ بِرَبِّي وَرَبِّكُمْ أَنْ تَرْجُمُونِ ﴿٢٠﴾
তোমরা যাতে আমাকে পাথর মেরে হত্যা করতে না পারো, সে জন্যে আমি আমার মালিক ও তোমাদের মালিকের কাছে (আগেই) পানাহ চেয়ে নিয়েছি,
[হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]
﴾৪৪:২১﴿
﴾ ৪৪:২১ ﴿
وَإِنْ لَمْ تُؤْمِنُوا لِي فَاعْتَزِلُونِ ﴿٢١﴾
যদি তোমরা আমার উপর ঈমান না আনো তাহলে তোমরা আমার কাছ থেকে দূরে থাকো।
[হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]
﴾৪৪:২২﴿
﴾ ৪৪:২২ ﴿
فَدَعَا رَبَّهُ أَنَّ هَؤُلَاءِ قَوْمٌ مُجْرِمُونَ ﴿٢٢﴾
অতপর সে (এদের নাফরমানী দেখে) তার মালিকের কাছে দোয়া করলো (হে আমার মালিক) , এরা হচ্ছে। একটি না-ফরমান জাতি (তুমি আমাকে এদের কাছ থেকে মুক্তি দাও) ।
[হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]
﴾৪৪:২৩﴿
﴾ ৪৪:২৩ ﴿
فَأَسْرِ بِعِبَادِي لَيْلًا إِنَّكُمْ مُتَّبَعُونَ ﴿٢٣﴾
(আমি বললাম, তুমি আমার বান্দাদের সাথে করে রাতে রাতেই (এ জনপদ থেকে) বেরিয়ে পড়ো, (সাবধান থেকো, ফেরাউনের পক্ষ থেকে কিন্তু) তোমাদের পশ্চাদ্ধাবন করা হবে,
[হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]
﴾৪৪:২৪﴿
﴾ ৪৪:২৪ ﴿
وَاتْرُكِ الْبَحْرَ رَهْوًا إِنَّهُمْ جُنْدٌ مُغْرَقُونَ ﴿٢٤﴾
সমুদ্রকে শান্ত রেখে তুমি (পার হয়ে) যেও; নিসন্দেহে তারা (সমুদ্রে) নিমজ্জিত হবে।
[হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]
﴾৪৪:২৫﴿
﴾ ৪৪:২৫ ﴿
كَمْ تَرَكُوا مِنْ جَنَّاتٍ وَعُيُونٍ ﴿٢٥﴾
(যাবার সময়) ওরা নিজেদের পেছনে কতো উদ্যান, কতো ঝর্ণা ফেলে গেছে,
[হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]
﴾৪৪:২৬﴿
﴾ ৪৪:২৬ ﴿
وَزُرُوعٍ وَمَقَامٍ كَرِيمٍ ﴿٢٦﴾
(ফেলে গেছে) কতো ক্ষেতের ফসল, কতো সুরম্য প্রাসাদ,
[হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]
﴾৪৪:২৭﴿
﴾ ৪৪:২৭ ﴿
وَنَعْمَةٍ كَانُوا فِيهَا فَاكِهِينَ ﴿٢٧﴾
কতো (বিলাস) সামগ্রী, যাতে ওরা নিমগ্ন থাকতো,
[হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]
﴾৪৪:২৮﴿
﴾ ৪৪:২৮ ﴿
كَذَلِكَ وَأَوْرَثْنَاهَا قَوْمًا آخَرِينَ ﴿٢٨﴾
এভাবেই আমি আরেক জাতিকে এসব কিছুর উত্তরাধিকারী বানিয়ে দিলাম ।
[হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]
﴾৪৪:২৯﴿
﴾ ৪৪:২৯ ﴿
فَمَا بَكَتْ عَلَيْهِمُ السَّمَاءُ وَالْأَرْضُ وَمَا كَانُوا مُنْظَرِينَ ﴿٢٩﴾
(এ ঘটনার ফলে) ওদের উপর না আসমান কোনো রকম অশ্রুপাত করলো না যমীন (ওদের এ পরিণামে একটু) কাঁদলো, (আযাব আসার পর) তাদের আর কোনো অবকাশই দেয়া হলো না।
[হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]
﴾৪৪:৩০﴿
﴾ ৪৪:৩০ ﴿
وَلَقَدْ نَجَّيْنَا بَنِي إِسْرَائِيلَ مِنَ الْعَذَابِ الْمُهِينِ ﴿٣٠﴾
আমি অবশ্যই বনী ইসরাঈলদের অপমানজনক শাস্তি থেকে উদ্ধার করেছি
[হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]
﴾৪৪:৩১﴿
﴾ ৪৪:৩১ ﴿
مِنْ فِرْعَوْنَ إِنَّهُ كَانَ عَالِيًا مِنَ الْمُسْرِفِينَ ﴿٣١﴾
ফেরাউন (ও তার গোলামীর শৃংখল) থেকে (তাদের আমি নাজাত দিয়েছি) , অবশ্যই সে ছিলো সীমালংঘনকারী (না-ফরমান) -দের মধ্যে শীর্ষস্থানীয় ব্যক্তি।
[হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]
﴾৪৪:৩২﴿
﴾ ৪৪:৩২ ﴿
وَلَقَدِ اخْتَرْنَاهُمْ عَلَى عِلْمٍ عَلَى الْعَالَمِينَ ﴿٣٢﴾
আমি তাদের (জাতি বনী ইসরাঈলদের) দুনিয়ার উপর জ্ঞানে শ্রেষ্ঠত্ব দান করেছি,
[হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]
﴾৪৪:৩৩﴿
﴾ ৪৪:৩৩ ﴿
وَآتَيْنَاهُمْ مِنَ الْآيَاتِ مَا فِيهِ بَلَاءٌ مُبِينٌ ﴿٣٣﴾
আমি তাদের (এমন কতিপয়) নিদর্শন দিয়েছি, যাতে (তাদের জন্যে) সুস্পষ্ট পরীক্ষা (নিহিত) ছিলো ।
[হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]
﴾৪৪:৩৪﴿
﴾ ৪৪:৩৪ ﴿
إِنَّ هَؤُلَاءِ لَيَقُولُونَ ﴿٣٤﴾
এ (মুখ) লোকেরা (মুসলমানদের) বলতো
[হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]
﴾৪৪:৩৫﴿
﴾ ৪৪:৩৫ ﴿
إِنْ هِيَ إِلَّا مَوْتَتُنَا الْأُولَى وَمَا نَحْنُ بِمُنْشَرِينَ ﴿٣٥﴾
এটা হচ্ছে আমাদের প্রথম মৃত্যু, আমরা (আর) কখনো পুনরুত্থিত হবো না।
[হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]
﴾৪৪:৩৬﴿
﴾ ৪৪:৩৬ ﴿
فَأْتُوا بِآبَائِنَا إِنْ كُنْتُمْ صَادِقِينَ ﴿٣٦﴾
তোমরা যদি (কেয়ামত ও পুনরুত্থান সম্পর্কে) সত্যবাদী হও তাহলে আমাদের বাপ-দাদাদের (কবর থেকে) নিয়ে এসো!
[হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]
﴾৪৪:৩৭﴿
﴾ ৪৪:৩৭ ﴿
أَهُمْ خَيْرٌ أَمْ قَوْمُ تُبَّعٍ وَالَّذِينَ مِنْ قَبْلِهِمْ أَهْلَكْنَاهُمْ إِنَّهُمْ كَانُوا مُجْرِمِينَ ﴿٣٧﴾
(শক্তি সামর্থের দিক থেকে) কি তারা বড়ো, না ‘তুব্বা' জাতি ও তাদের আগে যারা ছিলো তারা (বড়ো) ; আমি তাদের (মতো শক্তিশালীদেরও) ধ্বংস করে দিয়েছি, অবশ্যই তারা ছিলো (জঘন্য) না-ফরমান জাতি ।
[হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]
﴾৪৪:৩৮﴿
﴾ ৪৪:৩৮ ﴿
وَمَا خَلَقْنَا السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَمَا بَيْنَهُمَا لَاعِبِينَ ﴿٣٨﴾
আমি আসমানসমুহ, যমীন এবং এদের উভয়ের মাঝখানে যা কিছু আছে তার কোনোটাই খেল তামাশার ছলে পয়দা করিনি।
[হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]
﴾৪৪:৩৯﴿
﴾ ৪৪:৩৯ ﴿
مَا خَلَقْنَاهُمَا إِلَّا بِالْحَقِّ وَلَكِنَّ أَكْثَرَهُمْ لَا يَعْلَمُونَ ﴿٣٩﴾
এগুলো আমি যথাযথ উদ্দেশ্য ছাড়াও সৃষ্টি করিনি, কিন্তু অধিকাংশ মানুষ (সৃষ্টির এ উদ্দেশ্য সম্পর্কে) কিছুই জানে না।
[হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]
﴾৪৪:৪০﴿
﴾ ৪৪:৪০ ﴿
إِنَّ يَوْمَ الْفَصْلِ مِيقَاتُهُمْ أَجْمَعِينَ ﴿٤٠﴾
অতপর এদের (সবার জন্যেই পুনরুত্থান ও) বিচার ফয়সালার দিনক্ষণ নির্ধারিত রয়েছে।
[হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]
﴾৪৪:৪১﴿
﴾ ৪৪:৪১ ﴿
يَوْمَ لَا يُغْنِي مَوْلًى عَنْ مَوْلًى شَيْئًا وَلَا هُمْ يُنْصَرُونَ ﴿٤١﴾
সেদিন এক বন্ধু আরেক বন্ধুর কোনোই কাজে আসবে না, না তাদের (সেদিন কোনো রকম) সাহায্য করা হবে!
[হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]
﴾৪৪:৪২﴿
﴾ ৪৪:৪২ ﴿
إِلَّا مَنْ رَحِمَ اللَّهُ إِنَّهُ هُوَ الْعَزِيزُ الرَّحِيمُ ﴿٤٢﴾
অবশ্য যার উপর আল্লাহ তায়ালা দয়া করবেন (তার কথা স্বতন্ত্র) ; নিসন্দেহে আল্লাহ তায়ালা মহাপরাক্রমশালী ও দয়ালু।
[হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]
﴾৪৪:৪৩﴿
﴾ ৪৪:৪৩ ﴿
إِنَّ شَجَرَةَ الزَّقُّومِ ﴿٤٣﴾
অবশ্যই (জাহান্নামে) যাকুম (নামের একটি) গাছ থাকবে,
[হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]
﴾৪৪:৪৪﴿
﴾ ৪৪:৪৪ ﴿
طَعَامُ الْأَثِيمِ ﴿٤٤﴾
(তা হবে) গুনাহগারদের জন্যে সেখানকার) খাদ্য,
[হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]
﴾৪৪:৪৫﴿
﴾ ৪৪:৪৫ ﴿
كَالْمُهْلِ يَغْلِي فِي الْبُطُونِ ﴿٤٥﴾
গলিত তামার মতো তা পেটের ভেতর ফুটতে থাকবে,
[হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]
﴾৪৪:৪৬﴿
﴾ ৪৪:৪৬ ﴿
كَغَلْيِ الْحَمِيمِ ﴿٤٦﴾
ফুটন্ত গরম পানির মতো!
[হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]
﴾৪৪:৪৭﴿
﴾ ৪৪:৪৭ ﴿
خُذُوهُ فَاعْتِلُوهُ إِلَى سَوَاءِ الْجَحِيمِ ﴿٤٧﴾
(ফেরেশতাদের প্রতি আদেশ হবে, ) ধরো একে অতপর হেঁচড়ে জাহান্নামের মধ্যস্থলের দিকে নিয়ে যাও,
[হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]
﴾৪৪:৪৮﴿
﴾ ৪৪:৪৮ ﴿
ثُمَّ صُبُّوا فَوْقَ رَأْسِهِ مِنْ عَذَابِ الْحَمِيمِ ﴿٤٨﴾
তারপর তার মাথার উপর ফুটন্ত পানির আযাব ঢেলে দাও;
[হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]
﴾৪৪:৪৯﴿
﴾ ৪৪:৪৯ ﴿
ذُقْ إِنَّكَ أَنْتَ الْعَزِيزُ الْكَرِيمُ ﴿٤٩﴾
(তাকে বলা হবে, আযাবের) স্বাদ আস্বাদন করো, তুমি (না ছিলে দুনিয়ার বুকে) একজন শক্তিশালী ও অভিজাত মানুষ!
[হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]
﴾৪৪:৫০﴿
﴾ ৪৪:৫০ ﴿
إِنَّ هَذَا مَا كُنْتُمْ بِهِ تَمْتَرُونَ ﴿٥٠﴾
(আর) এ শাস্তি সম্পর্কে তোমরা (অভিজাত লোকগুলোই) ছিলে (বেশী) সন্দিহান।
[হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]
﴾৪৪:৫১﴿
﴾ ৪৪:৫১ ﴿
إِنَّ الْمُتَّقِينَ فِي مَقَامٍ أَمِينٍ ﴿٥١﴾
(অপরদিকে) পরহেযগার লোকেরা নিরাপদ (ও অনাবিল) শান্তির জায়গায় থাকবে,
[হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]
﴾৪৪:৫২﴿
﴾ ৪৪:৫২ ﴿
فِي جَنَّاتٍ وَعُيُونٍ ﴿٥٢﴾
(মনোরম) উদ্যানে ও (অমিয়) ঝর্ণাধারায়,
[হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]
﴾৪৪:৫৩﴿
﴾ ৪৪:৫৩ ﴿
يَلْبَسُونَ مِنْ سُنْدُسٍ وَإِسْتَبْرَقٍ مُتَقَابِلِينَ ﴿٥٣﴾
মিহি ও পুরু রেশমী বস্ত্র পরিধান করে এরা (একে অপরের) সামনাসামনি হয়ে বসবে,
[হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]
﴾৪৪:৫৪﴿
﴾ ৪৪:৫৪ ﴿
كَذَلِكَ وَزَوَّجْنَاهُمْ بِحُورٍ عِينٍ ﴿٥٤﴾
এমনই হবে (তাদের পুরস্কার, উপরন্তু) তাদের আমি দেবো আয়তলোচনা (পরমা সুন্দরী) হুর;
[হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]
﴾৪৪:৫৫﴿
﴾ ৪৪:৫৫ ﴿
يَدْعُونَ فِيهَا بِكُلِ فَاكِهَةٍ آمِنِينَ ﴿٥٥﴾
তারা সেখানে প্রশান্ত মনে সব ধরনের ফল ফলাদির অর্ডার দিতে থাকবে,
[হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]
﴾৪৪:৫৬﴿
﴾ ৪৪:৫৬ ﴿
لَا يَذُوقُونَ فِيهَا الْمَوْتَ إِلَّا الْمَوْتَةَ الْأُولَى وَوَقَاهُمْ عَذَابَ الْجَحِيمِ ﴿٥٦﴾
প্রথম মৃত্যু ছাড়া (যা দুনিয়াতেই এসে গেছে) , সেখানে তাদের আর) মৃত্যুর স্বাদ ভোগ করতে হবে না, (তাদের মালিক) তাদের জাহান্নামের আযাব থেকে বাঁচিয়ে দেবেন,
[হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]
﴾৪৪:৫৭﴿
﴾ ৪৪:৫৭ ﴿
فَضْلًا مِنْ رَبِّكَ ذَلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيمُ ﴿٥٧﴾
(হে নবী, এ হচ্ছে মু’মিনদের প্রতি) তোমার মালিকের পক্ষ থেকে দয়া ও অনুগ্রহ : (সত্যিকার অর্থে) এটাই হচ্ছে (সেদিনের) মহাসাফল্য।
[হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]
﴾৪৪:৫৮﴿
﴾ ৪৪:৫৮ ﴿
فَإِنَّمَا يَسَّرْنَاهُ بِلِسَانِكَ لَعَلَّهُمْ يَتَذَكَّرُونَ ﴿٥٨﴾
অতএব (হে নবী) , আমি এ (কোরআন) -কে তোমারই (মাতৃ) -ভাষায় সহজ করে দিয়েছি, যাতে করে তারা (এর থেকে) উপদেশ গ্রহণ করতে পারে।
[হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]
﴾৪৪:৫৯﴿
﴾ ৪৪:৫৯ ﴿
فَارْتَقِبْ إِنَّهُمْ مُرْتَقِبُونَ ﴿٥٩﴾
সুতরাং তুমি (এদের পরিণাম দেখার জন্যে) অপেক্ষা করতে থাকো, আর ওরা তো প্রতীক্ষা করেই যাচ্ছে!
[হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]