🕋

الجن
(৭২) আল-জীন

২৮

﴾৭২:১﴿
﴾ ৭২:১ ﴿
قُلْ أُوحِيَ إِلَيَّ أَنَّهُ اسْتَمَعَ نَفَرٌ مِنَ الْجِنِّ فَقَالُوا إِنَّا سَمِعْنَا قُرْآنًا عَجَبًا ﴿١﴾
(হে নবী, ) তুমি বলো, আমার কাছে এ মর্মে ওহী নাযিল করা হয়েছে যে, জ্বিনদের একটি দল (কোরআন) শুনেছে, অতঃপর তারা (নিজেদের লোকদের কাছে গিয়ে) বলেছে, আমরা এক বিস্ময়কর কোরআন শুনে এসেছি, [হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]
﴾৭২:২﴿
﴾ ৭২:২ ﴿
يَهْدِي إِلَى الرُّشْدِ فَآمَنَّا بِهِ وَلَنْ نُشْرِكَ بِرَبِّنَا أَحَدًا ﴿٢﴾
যা (তার শ্রোতাকে) সঠিক (ও নির্ভুল) পথ প্রদর্শন করে, তাই আমরা তার উপর ঈমান এনেছি এবং আমরা আর কখনো আমাদের মালিকের সাথে কাউকে শরীক করবো না, [হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]
﴾৭২:৩﴿
﴾ ৭২:৩ ﴿
وَأَنَّهُ تَعَالَى جَدُّ رَبِّنَا مَا اتَّخَذَ صَاحِبَةً وَلَا وَلَدًا ﴿٣﴾
আর (আমরা বিশ্বাস করি, ) আমাদের মালিকের মানমর্যাদা সকল কিছুর উর্ধ্বে, তিনি কাউকে স্ত্রী কিংবা পুত্র হিসেবে গ্রহণ করেননি, [হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]
﴾৭২:৪﴿
﴾ ৭২:৪ ﴿
وَأَنَّهُ كَانَ يَقُولُ سَفِيهُنَا عَلَى اللَّهِ شَطَطًا ﴿٤﴾
(আমরা আরো জানি, আমাদের (কতিপয়) নির্বোধ আল্লাহ তা'আলার উপর অসত্য ও বাড়াবাড়িমূলক কথাবার্তা আরোপ করে, [হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]
﴾৭২:৫﴿
﴾ ৭২:৫ ﴿
وَأَنَّا ظَنَنَّا أَنْ لَنْ تَقُولَ الْإِنْسُ وَالْجِنُّ عَلَى اللَّهِ كَذِبًا ﴿٥﴾
(অথচ) আমরা মনে করেছিলাম, মানুষ ও জ্বিন (এ দুই জাতি তো) আল্লাহ তা'আলার উপর মিথ্যা আরোপ করতেই পারে না, [হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]
﴾৭২:৬﴿
﴾ ৭২:৬ ﴿
وَأَنَّهُ كَانَ رِجَالٌ مِنَ الْإِنْسِ يَعُوذُونَ بِرِجَالٍ مِنَ الْجِنِّ فَزَادُوهُمْ رَهَقًا ﴿٦﴾
মানুষদের মাঝে কতিপয় (মূখ) লোক (বিপদে আপদে) জ্বিনদের কিছু সদস্যের কাছে আশ্রয় চাইতো, (এতে করে) অতঃপর (যারা মানুষ) তারা তাদের গুনাহ আরো বাড়িয়ে দিতো, [হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]
﴾৭২:৭﴿
﴾ ৭২:৭ ﴿
وَأَنَّهُمْ ظَنُّوا كَمَا ظَنَنْتُمْ أَنْ لَنْ يَبْعَثَ اللَّهُ أَحَدًا ﴿٧﴾
এ জ্বিনরা মনে করতো যেমনি মনে করতে তোমরা মানুষরা যে, (মৃত্যুর পর) আল্লাহ তা'আলা কখনো কাউকে পুনরুজ্জীবিত করবেন না, [হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]
﴾৭২:৮﴿
﴾ ৭২:৮ ﴿
وَأَنَّا لَمَسْنَا السَّمَاءَ فَوَجَدْنَاهَا مُلِئَتْ حَرَسًا شَدِيدًا وَشُهُبًا ﴿٨﴾
(জ্বিনরা আরো বললো, আমরা আকাশমন্ডল ভালোভাবে পর্যবেক্ষণ করেছি, আমরা একে কঠোর প্রহরী ও উল্কাপিন্ড দ্বারা ভরা পেয়েছি, [হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]
﴾৭২:৯﴿
﴾ ৭২:৯ ﴿
وَأَنَّا كُنَّا نَقْعُدُ مِنْهَا مَقَاعِدَ لِلسَّمْعِ فَمَنْ يَسْتَمِعِ الْآنَ يَجِدْ لَهُ شِهَابًا رَصَدًا ﴿٩﴾
আমরা আগে তার বিভিন্ন ঘাঁটিতে কিছু (একটা) শোনার প্রত্যাশায় বসে থাকতাম; কিন্তু এখন আমাদের কেউ যদি (এসব ঘাঁটিতে বসে) কিছু শোনার চেষ্টা করে, তাহলে সে প্রতিটি জায়গায় আগে থেকেই তার জন্যে (পেতে রাখা এক) একটি জ্বলন্ত উল্কাপিন্ড (দেখতে) পায়, [হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]
﴾৭২:১০﴿
﴾ ৭২:১০ ﴿
وَأَنَّا لَا نَدْرِي أَشَرٌّ أُرِيدَ بِمَنْ فِي الْأَرْضِ أَمْ أَرَادَ بِهِمْ رَبُّهُمْ رَشَدًا ﴿١٠﴾
আমরা বুঝতে পারছিলাম না, পৃথিবীর মানুষদের কোনো অনিষ্ট সাধনের উদ্দেশেই কি এসব (উল্কাপিন্ড বসিয়ে রাখা) হয়েছে? না (এর মাধ্যমে) তাদের মালিক (মূলত) তাদের সঠিক (কোনো) পথ দেখাতে চান, [হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]
﴾৭২:১১﴿
﴾ ৭২:১১ ﴿
وَأَنَّا مِنَّا الصَّالِحُونَ وَمِنَّا دُونَ ذَلِكَ كُنَّا طَرَائِقَ قِدَدًا ﴿١١﴾
(মানুষদের মতো) আমাদের মধ্যেও কিছু আছে সকর্মশীল আর কিছু আছে এর ব্যতিক্রম; (পাপ পুণ্যের দিক থেকে) আমরা ছিলাম দ্বিধাবিভক্ত, [হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]
﴾৭২:১২﴿
﴾ ৭২:১২ ﴿
وَأَنَّا ظَنَنَّا أَنْ لَنْ نُعجِزَ اللَّهَ فِي الْأَرْضِ وَلَنْ نُعْجِزَهُ هَرَبًا ﴿١٢﴾
আমরা বুঝে নিয়েছি, এ ধরার বুকে (কোথাও) আমরা আল্লাহ তাআলা কে (কোনো অবস্থায়ই) অক্ষম করতে পারবো না না আমরা (কখনো তাঁর রাজ্য থেকে) পালিয়ে গিয়ে তাঁকে পরাভূত করে দিতে পারবো, [হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]
﴾৭২:১৩﴿
﴾ ৭২:১৩ ﴿
وَأَنَّا لَمَّا سَمِعْنَا الْهُدَى آمَنَّا بِهِ فَمَنْ يُؤْمِنْ بِرَبِّهِ فَلَا يَخَافُ بَخْسًا وَلَا رَهَقًا ﴿١٣﴾
আমরা যখন হেদায়াতের বাণী (সম্বলিত কোরআন) শোনলাম, তখন আমরা তার উপর ঈমান আনলাম; কেননা যে ব্যক্তি তার মালিকের উপর ঈমান আনে, তার নিজের পাওনা কম পাওয়ার আশংকা থাকে না, (পরকালেও) তাকে লাঞ্ছনা (ও অপমান) পেতে হবে না, [হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]
﴾৭২:১৪﴿
﴾ ৭২:১৪ ﴿
وَأَنَّا مِنَّا الْمُسْلِمُونَ وَمِنَّا الْقَاسِطُونَ فَمَنْ أَسْلَمَ فَأُولَئِكَ تَحَرَّوْا رَشَدًا ﴿١٤﴾
আমাদের মধ্যে কিছু আছে যারা (আল্লাহর অনুগত) মুসলিম, আবার কিছু আছে যারা সত্যবিমুখ (কাফের) ; যারা (আল্লাহর) আনুগত্যের পথ বেছে নিয়েছে তারা মুক্তি ও সৎপথই বাছাই করে নিয়েছে। [হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]
﴾৭২:১৫﴿
﴾ ৭২:১৫ ﴿
وَأَمَّا الْقَاسِطُونَ فَكَانُوا لِجَهَنَّمَ حَطَبًا ﴿١٥﴾
যারা সত্যবিমুখ তারা অবশ্যই জাহান্নামের ইন্ধন (হবে) , [হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]
﴾৭২:১৬﴿
﴾ ৭২:১৬ ﴿
وَأَنْ لَوِ اسْتَقَامُوا عَلَى الطَّرِيقَةِ لَأَسْقَيْنَاهُمْ مَاءً غَدَقًا ﴿١٦﴾
(আসলে) লোকেরা যদি সত্য(ও নির্ভুল) পথের উপর সুদৃঢ় থাকতো, তাহলে আমি তাদের (আসমান থেকে) প্রচুর পানি পান করাতাম, [হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]
﴾৭২:১৭﴿
﴾ ৭২:১৭ ﴿
لِنَفْتِنَهُمْ فِيهِ وَمَنْ يُعْرِضْ عَنْ ذِكْرِ رَبِّهِ يَسْلُكْهُ عَذَابًا صَعَدًا ﴿١٧﴾
যেন আমি এর দ্বারা তাদের (ঈমানের) পরীক্ষা নিতে পারি; যদি কোনো মানুষ তার মালিকের স্মরণ (ঈমান ও আনুগত্য) থেকে মুখ ফিরিয়ে নেয়, তার মালিকতাকে অবশ্যই কঠোর আযাবে প্রবেশ করাবেন, [হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]
﴾৭২:১৮﴿
﴾ ৭২:১৮ ﴿
وَأَنَّ الْمَسَاجِدَ لِلَّهِ فَلَا تَدْعُوا مَعَ اللَّهِ أَحَدًا ﴿١٨﴾
হে রসূল, আমার উপর এ মর্মে ওহী পাঠানো হয়েছে যে, ) মাসজিদসমূহ (একান্তভাবে) আল্লাহ তাআলার ইবাদাতের জন্যে (নির্দিষ্ট) , অতএব তোমরা আল্লাহর পাশাপাশি অন্য কাউকে ডেকো না, [হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]
﴾৭২:১৯﴿
﴾ ৭২:১৯ ﴿
وَأَنَّهُ لَمَّا قَامَ عَبْدُ اللَّهِ يَدْعُوهُ كَادُوا يَكُونُونَ عَلَيْهِ لِبَدًا ﴿١٩﴾
যখন আল্লাহর এক বান্দা তাকে ডাকার জন্যে দাঁড়ালো, তখন (মানুষ কিংবা জ্বিনের) অনেক সদস্যই তার আশেপাশে ভীড় জমাতে লাগলো; [হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]
﴾৭২:২০﴿
﴾ ৭২:২০ ﴿
قُلْ إِنَّمَا أَدْعُو رَبِّي وَلَا أُشْرِكُ بِهِ أَحَدًا ﴿٢٠﴾
(এদের) তুমি বলো, আমি শুধু আমার মনিবকেই ডাকি, আর আমি তো (কখনো) তাঁর সাথে কাউকে শরীক করি না। [হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]
﴾৭২:২১﴿
﴾ ৭২:২১ ﴿
قُلْ إِنِّي لَا أَمْلِكُ لَكُمْ ضَرًّا وَلَا رَشَدًا ﴿٢١﴾
তুমি বলো, আমি তোমাদের কোনো ক্ষতিসাধনের যেমন ক্ষমতা রাখি না, তেমনি আমি তোমাদের কোনো ভালো করার ক্ষমতাও রাখি না। [হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]
﴾৭২:২২﴿
﴾ ৭২:২২ ﴿
قُلْ إِنِّي لَنْ يُجِيرَنِي مِنَ اللَّهِ أَحَدٌ وَلَنْ أَجِدَ مِنْ دُونِهِ مُلْتَحَدًا ﴿٢٢﴾
তুমি (তাদের) বলো, (কোনো সংকট দেখা দিলে) আমাকে আল্লাহর পাঁকড়াও থেকে কেউ রক্ষা করতে পারবে ? তিনি ছাড়া আর কোনো আশ্রয়স্থলও তো আমি (খুঁজে) পাবো না, [হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]
﴾৭২:২৩﴿
﴾ ৭২:২৩ ﴿
إِلَّا بَلَاغًا مِنَ اللَّهِ وَرِسَالَاتِهِ وَمَنْ يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ فَإِنَّ لَهُ نَارَ جَهَنَّمَ خَالِدِينَ فِيهَا أَبَدًا ﴿٢٣﴾
(আমার কাজ) এ ছাড়া আর কি যে, আমি আল্লাহর কাছ থেকে তাঁর বাণী ও হেদায়াত পৌঁছে দেবো, (পৌঁছে দেয়ার পর) তোমাদের মধ্যে যদি কেউ আল্লাহ তা'আলা এবং তাঁর রসূলকে অমান্য করে, তার জন্যে রয়েছে। জাহান্নামের (কঠিন) আগুন, যেখানে তারা চিরকাল অবস্থান করবে; [হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]
﴾৭২:২৪﴿
﴾ ৭২:২৪ ﴿
حَتَّى إِذَا رَأَوْا مَا يُوعَدُونَ فَسَيَعْلَمُونَ مَنْ أَضْعَفُ نَاصِرًا وَأَقَلُّ عَدَدًا ﴿٢٤﴾
এভাবে সত্যি সত্যিই যখন (সে দিনটি চোখের সামনে) দেখতে পাবে যার প্রতিশ্রুতি (তাদের) বার বার দেয়া হচ্ছে, তখন তারা অবশ্যই জানতে পারবে কার সাহায্যকারী কতো দুর্বল এবং কার বাহিনী সংখ্যায় কতো নগণ্য। [হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]
﴾৭২:২৫﴿
﴾ ৭২:২৫ ﴿
قُلْ إِنْ أَدْرِي أَقَرِيبٌ مَا تُوعَدُونَ أَمْ يَجْعَلُ لَهُ رَبِّي أَمَدًا ﴿٢٥﴾
তুমি (এদের) বলো, আমি (নিজেই) জানি না, তোমাদের (কেয়ামত দিবসের) যে প্রতিশ্রুতি দেয়া হচ্ছে তা কি (আসলেই) সন্নিকটে, না আমার প্রতিপালক তার (আগমনের) জন্যে কোনো (দীর্ঘ মেয়াদ ঠিক করে রেখেছেন। [হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]
﴾৭২:২৬﴿
﴾ ৭২:২৬ ﴿
عَالِمُ الْغَيْبِ فَلَا يُظْهِرُ عَلَى غَيْبِهِ أَحَدًا ﴿٢٦﴾
তিনি (সমগ্র) অদৃশ্য জগতের (জ্ঞানের একক) জ্ঞানী, তাঁর সে অদৃশ্য জগতের কোনো কিছুই তিনি কারো কাছে প্রকাশ করেন না, । [হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]
﴾৭২:২৭﴿
﴾ ৭২:২৭ ﴿
إِلَّا مَنِ ارْتَضَى مِنْ رَسُولٍ فَإِنَّهُ يَسْلُكُ مِنْ بَيْنِ يَدَيْهِ وَمِنْ خَلْفِهِ رَصَدًا ﴿٢٧﴾
অবশ্য তাঁর রসূল ছাড়া যাকে তিনি (এ কাজের জন্যে) বাছাই করে নিয়েছেন, কিন্তু তার আগে-পিছেও তিনি (অতন্দ্র প্রহরী নিযুক্ত করে রেখেছেন, [হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]
﴾৭২:২৮﴿
﴾ ৭২:২৮ ﴿
لِيَعْلَمَ أَنْ قَدْ أَبْلَغُوا رِسَالَاتِ رَبِّهِمْ وَأَحَاطَ بِمَا لَدَيْهِمْ وَأَحْصَى كُلَّ شَيْءٍ عَدَدًا ﴿٢٨﴾
এ (প্রহরা) দিয়ে আল্লাহ তাআলা এ কথাটা জেনে নিতে চান, তাঁর নবী রসূলরা (মানুষের কাছে) তাদের মালিকের পক্ষ থেকে হেদায়াতের বাণী (ঠিক ঠিক) পৌঁছে দিয়েছে কিনা, অথচ আল্লাহ তা'আলা এমনিই তাদের সব কিছু পরিবেষ্টন করে রয়েছেন এবং (এ সৃষ্টি জগতের) সবকিছুর গুনতি একমাত্র তিনিই অবগত রয়েছেন। [হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]