🕋

البروج
(৮৫) আল-বুরুজ

২২

وَالسَّمَاءِ ذَاتِ الْبُرُوجِ ﴿١﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । শপথ (বিশালকায়) গম্বুজবিশষ্টি আকাশের,
وَالْيَوْمِ الْمَوْعُودِ ﴿٢﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । (শপথ) সে দিনের যার আগমনের ওয়াদা করা হয়েছে,
وَشَاهِدٍ وَمَشْهُودٍ ﴿٣﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । শপথ (প্রত্যক্ষদর্শী) সাক্ষীর, (শপথ সেই ভয়াবহ দৃশ্যের) এবং যা কিছু (তখন) পরিদৃষ্ট হয়েছে তার;
قُتِلَ أَصْحَابُ الْأُخْدُودِ ﴿٤﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । (মু’মিনদের জন্যে খাঁড়া) গর্তের মালিকদের উপর অভিসম্পাত,
النَّارِ ذَاتِ الْوَقُودِ ﴿٥﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । আগুনের কুন্ডলী যা জ্বালানি দ্বারা পরিপুর্ণ ছিলো,
إِذْ هُمْ عَلَيْهَا قُعُودٌ ﴿٦﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । (অভিসম্পাত, ) যখন তারা তার পাশে বসা ছিলো,
وَهُمْ عَلَى مَا يَفْعَلُونَ بِالْمُؤْمِنِينَ شُهُودٌ ﴿٧﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । এ লোকেরা মু’মিনদের সাথে যা করছিলো এরা তা প্রত্যক্ষ করছিলো;
وَمَا نَقَمُوا مِنْهُمْ إِلَّا أَنْ يُؤْمِنُوا بِاللَّهِ الْعَزِيزِ الْحَمِيدِ ﴿٨﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । তারা এ (ঈমানদারদের কাছ থেকে এ ছাড়া অন্য কোনো কারণে প্রতিশোধ গ্রহণ করেনি যে, তারা এক পরাক্রমশালী ও প্রশংসিত আল্লাহর উপর ঈমান এনেছিলো,
الَّذِي لَهُ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَاللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ شَهِيدٌ ﴿٩﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । ক(ঈমান এনেছিলো এমন এক সত্তার উপর, ) যার জন্যে (নিবেদিত) আসমানসমুহ ও যমীনের যাবতীয় সার্বভৌমত্ব; আর আল্লাহ তা'আলা (তাদের) সব কয়টি কাজের উপরই সাক্ষী;
১০
إِنَّ الَّذِينَ فَتَنُوا الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ ثُمَّ لَمْ يَتُوبُوا فَلَهُمْ عَذَابُ جَهَنَّمَ وَلَهُمْ عَذَابُ الْحَرِيقِ ﴿١٠﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । যারা মু’মিন নর-নারীদের উপর অত্যাচার করেছে অতঃপর তারা কখনো তাওবা করেনি, তাদের জন্যে রয়েছে জাহান্নামের (কঠোর) আযাব এবং তাদের জন্যে আরো রয়েছে (আগুনে) জ্বলে-পুড়ে যাওয়ার শাস্তি;
১১
إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ لَهُمْ جَنَّاتٌ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ ذَلِكَ الْفَوْزُ الْكَبِيرُ ﴿١١﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । (অপরদিকে) নিশ্চয়ই যারা আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে এবং (ঈমানের দাবী অনুযায়ী) ভালো কাজ করেছে, তাদের জন্যে রয়েছে এমন জান্নাত যার নীচ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত রয়েছে; সেটাই (সেদিনের) সবচেয়ে বড় সাফল্য;
১২
إِنَّ بَطْشَ رَبِّكَ لَشَدِيدٌ ﴿١٢﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । নিঃসন্দেহে তোমার মালিকের পাকড়াও হবে ভীষণ শক্ত;
১৩
إِنَّهُ هُوَ يُبْدِئُ وَيُعِيدُ ﴿١٣﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । নিশ্চয়ই তিনি (যেমন করে) প্রথমবার সৃষ্টি করেছেন, তেমনি করে) তিনি আবারও সৃষ্টি করবেন,
১৪
وَهُوَ الْغَفُورُ الْوَدُودُ ﴿١٤﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । তিনি পরম ক্ষমাশীল, (তার সৃষ্টিকে) তিনি অত্যন্ত ভালোবাসেন,
১৫
ذُو الْعَرْشِ الْمَجِيدُ ﴿١٥﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । তিনি সম্মানিত আরশের (একচ্ছত্র) অধিপতি,
১৬
فَعَّالٌ لِمَا يُرِيدُ ﴿١٦﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । তিনি যা চান তাই করেন;
১৭
هَلْ أَتَاكَ حَدِيثُ الْجُنُودِ ﴿١٧﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । তোমার কাছে কি কতিপয় (বিদ্রোহী) সেনাদলের কথা পৌঁছেছে?
১৮
فِرْعَوْنَ وَثَمُودَ ﴿١٨﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । ফেরাউন ও সামূদ (বাহিনীর কথা) !
১৯
بَلِ الَّذِينَ كَفَرُوا فِي تَكْذِيبٍ ﴿١٩﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । এরা কোনোদিনই (সত্য) বিশ্বাস করেনি, বরং (তারা) মিথ্যা সাব্যস্তকরণে লেগেই ছিলো,
২০
وَاللَّهُ مِنْ وَرَائِهِمْ مُحِيطٌ ﴿٢٠﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । (অথচ) আল্লাহ তাআলা এদের সবদিক থেকে ঘিরে রেখেছেন;
২১
بَلْ هُوَ قُرْآنٌ مَجِيدٌ ﴿٢١﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । কোরআন (উন্নত ও) মহামর্যাদাসম্পন্ন (একটি গ্রন্থ) ;
২২
فِي لَوْحٍ مَحْفُوظٍ ﴿٢٢﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । এক (মহা) ফলকে (এটা) সংরক্ষিত আছে।



ফন্ট সাইজ
15px
17px