🕋
البروج
(৮৫) আল-বুরুজ
২২
১
⋮
وَالسَّمَاءِ ذَاتِ الْبُرُوجِ ﴿١﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।
শপথ (বিশালকায়) গম্বুজবিশষ্টি আকাশের,
২
⋮
وَالْيَوْمِ الْمَوْعُودِ ﴿٢﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।
(শপথ) সে দিনের যার আগমনের ওয়াদা করা হয়েছে,
৩
⋮
وَشَاهِدٍ وَمَشْهُودٍ ﴿٣﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।
শপথ (প্রত্যক্ষদর্শী) সাক্ষীর, (শপথ সেই ভয়াবহ দৃশ্যের) এবং যা কিছু (তখন) পরিদৃষ্ট হয়েছে তার;
৪
⋮
قُتِلَ أَصْحَابُ الْأُخْدُودِ ﴿٤﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।
(মু’মিনদের জন্যে খাঁড়া) গর্তের মালিকদের উপর অভিসম্পাত,
৫
⋮
النَّارِ ذَاتِ الْوَقُودِ ﴿٥﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।
আগুনের কুন্ডলী যা জ্বালানি দ্বারা পরিপুর্ণ ছিলো,
৬
⋮
إِذْ هُمْ عَلَيْهَا قُعُودٌ ﴿٦﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।
(অভিসম্পাত, ) যখন তারা তার পাশে বসা ছিলো,
৭
⋮
وَهُمْ عَلَى مَا يَفْعَلُونَ بِالْمُؤْمِنِينَ شُهُودٌ ﴿٧﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।
এ লোকেরা মু’মিনদের সাথে যা করছিলো এরা তা প্রত্যক্ষ করছিলো;
৮
⋮
وَمَا نَقَمُوا مِنْهُمْ إِلَّا أَنْ يُؤْمِنُوا بِاللَّهِ الْعَزِيزِ الْحَمِيدِ ﴿٨﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।
তারা এ (ঈমানদারদের কাছ থেকে এ ছাড়া অন্য কোনো কারণে প্রতিশোধ গ্রহণ করেনি যে, তারা এক পরাক্রমশালী ও প্রশংসিত আল্লাহর উপর ঈমান এনেছিলো,
৯
⋮
الَّذِي لَهُ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَاللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ شَهِيدٌ ﴿٩﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।
ক(ঈমান এনেছিলো এমন এক সত্তার উপর, ) যার জন্যে (নিবেদিত) আসমানসমুহ ও যমীনের যাবতীয় সার্বভৌমত্ব; আর আল্লাহ তা'আলা (তাদের) সব কয়টি কাজের উপরই সাক্ষী;
১০
⋮
إِنَّ الَّذِينَ فَتَنُوا الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ ثُمَّ لَمْ يَتُوبُوا فَلَهُمْ عَذَابُ جَهَنَّمَ وَلَهُمْ عَذَابُ الْحَرِيقِ ﴿١٠﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।
যারা মু’মিন নর-নারীদের উপর অত্যাচার করেছে অতঃপর তারা কখনো তাওবা করেনি, তাদের জন্যে রয়েছে জাহান্নামের (কঠোর) আযাব এবং তাদের জন্যে আরো রয়েছে (আগুনে) জ্বলে-পুড়ে যাওয়ার শাস্তি;
১১
⋮
إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ لَهُمْ جَنَّاتٌ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ ذَلِكَ الْفَوْزُ الْكَبِيرُ ﴿١١﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।
(অপরদিকে) নিশ্চয়ই যারা আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে এবং (ঈমানের দাবী অনুযায়ী) ভালো কাজ করেছে, তাদের জন্যে রয়েছে এমন জান্নাত যার নীচ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত রয়েছে; সেটাই (সেদিনের) সবচেয়ে বড় সাফল্য;
১২
⋮
إِنَّ بَطْشَ رَبِّكَ لَشَدِيدٌ ﴿١٢﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।
নিঃসন্দেহে তোমার মালিকের পাকড়াও হবে ভীষণ শক্ত;
১৩
⋮
إِنَّهُ هُوَ يُبْدِئُ وَيُعِيدُ ﴿١٣﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।
নিশ্চয়ই তিনি (যেমন করে) প্রথমবার সৃষ্টি করেছেন, তেমনি করে) তিনি আবারও সৃষ্টি করবেন,
১৪
⋮
وَهُوَ الْغَفُورُ الْوَدُودُ ﴿١٤﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।
তিনি পরম ক্ষমাশীল, (তার সৃষ্টিকে) তিনি অত্যন্ত ভালোবাসেন,
১৫
⋮
ذُو الْعَرْشِ الْمَجِيدُ ﴿١٥﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।
তিনি সম্মানিত আরশের (একচ্ছত্র) অধিপতি,
১৬
⋮
فَعَّالٌ لِمَا يُرِيدُ ﴿١٦﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।
তিনি যা চান তাই করেন;
১৭
⋮
هَلْ أَتَاكَ حَدِيثُ الْجُنُودِ ﴿١٧﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।
তোমার কাছে কি কতিপয় (বিদ্রোহী) সেনাদলের কথা পৌঁছেছে?
১৮
⋮
فِرْعَوْنَ وَثَمُودَ ﴿١٨﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।
ফেরাউন ও সামূদ (বাহিনীর কথা) !
১৯
⋮
بَلِ الَّذِينَ كَفَرُوا فِي تَكْذِيبٍ ﴿١٩﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।
এরা কোনোদিনই (সত্য) বিশ্বাস করেনি, বরং (তারা) মিথ্যা সাব্যস্তকরণে লেগেই ছিলো,
২০
⋮
وَاللَّهُ مِنْ وَرَائِهِمْ مُحِيطٌ ﴿٢٠﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।
(অথচ) আল্লাহ তাআলা এদের সবদিক থেকে ঘিরে রেখেছেন;
২১
⋮
بَلْ هُوَ قُرْآنٌ مَجِيدٌ ﴿٢١﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।
কোরআন (উন্নত ও) মহামর্যাদাসম্পন্ন (একটি গ্রন্থ) ;
২২
⋮
فِي لَوْحٍ مَحْفُوظٍ ﴿٢٢﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।
এক (মহা) ফলকে (এটা) সংরক্ষিত আছে।