🕋
الطارق
(৮৬) আত-তারিক্ব
১৭
১
⋮
وَالسَّمَاءِ وَالطَّارِقِ ﴿١﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।
শপথ আসমানের, শপথ রাতের বেলায় আত্মপ্রকাশকারী (তারকা) -র,
২
⋮
وَمَا أَدْرَاكَ مَا الطَّارِقُ ﴿٢﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।
তুমি কি জানো সে আত্মপ্রকাশকারী কি?
৩
⋮
النَّجْمُ الثَّاقِبُ ﴿٣﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।
তা হচ্ছে (একটি) উজ্জ্বল তারকা,
৪
⋮
إِنْ كُلُّ نَفْسٍ لَمَّا عَلَيْهَا حَافِظٌ ﴿٤﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।
(যমীনের) এমন একটি প্রাণীও নেই যার উপর কোনো তত্ত্বাবধায়ক নিযুক্ত নেই;
৫
⋮
فَلْيَنْظُرِ الْإِنْسَانُ مِمَّ خُلِقَ ﴿٥﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।
মানুষ যেন (ভালো করে) দেখে, তাকে কোন জিনিস দিয়ে বানানো হয়েছে;
৬
⋮
خُلِقَ مِنْ مَاءٍ دَافِقٍ ﴿٦﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।
বানানো হয়েছে সবেগে স্খলিত (এক ফোঁটা) পানি থেকে,
৭
⋮
يَخْرُجُ مِنْ بَيْنِ الصُّلْبِ وَالتَّرَائِبِ ﴿٧﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।
যা বের হয়ে আসে (পুরুষদের) পিঠের মেরুদন্ড ও (নারীর) বুকের (পাঁজরের) মাঝখান থেকে;
৮
⋮
إِنَّهُ عَلَى رَجْعِهِ لَقَادِرٌ ﴿٨﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।
(এভাবে যাকে তিনি বের করে এনেছেন, ) তিনি অবশ্যই তাকে পুনরায় জীবিত করার ক্ষমতা রাখেন;
৯
⋮
يَوْمَ تُبْلَى السَّرَائِرُ ﴿٩﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।
সেদিন (তার) যাবতীয় গোপন বিষয় পরীক্ষা করা হবে,
১০
⋮
فَمَا لَهُ مِنْ قُوَّةٍ وَلَا نَاصِرٍ ﴿١٠﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।
(যে এ দিনকে অস্বীকার করেছে সেদিন) তার কোনো শক্তিই থাকবে না, থাকবে না তার কোনো সাহায্যকারীও;
১১
⋮
وَالسَّمَاءِ ذَاتِ الرَّجْعِ ﴿١١﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।
বৃষ্টি বর্ষণকারী আকাশের শপথ,
১২
⋮
وَالْأَرْضِ ذَاتِ الصَّدْعِ ﴿١٢﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।
(সেই বৃষ্টিধারায়) ফেটে যাওয়া যমীনের শপথ,
১৩
⋮
إِنَّهُ لَقَوْلٌ فَصْلٌ ﴿١٣﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।
অবশ্যই এ (কোরআন) হচ্ছে (হক বাতিলের) পার্থক্যকারী ( চূড়ান্ত) কথা,
১৪
⋮
وَمَا هُوَ بِالْهَزْلِ ﴿١٤﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।
তা অর্থহীন (কোনো কথাবার্তা) নয়;
১৫
⋮
إِنَّهُمْ يَكِيدُونَ كَيْدًا ﴿١٥﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।
এরা (আমার বিরুদ্ধে) চক্রান্ত করছে,
১৬
⋮
وَأَكِيدُ كَيْدًا ﴿١٦﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।
আমিও (এদের ব্যাপারে) একটি কৌশল অবলম্বন করছি,
১৭
⋮
فَمَهِّلِ الْكَافِرِينَ أَمْهِلْهُمْ رُوَيْدًا ﴿١٧﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।
অতএব তুমি (আমার সে কৌশল দেখার জন্যে) কিছুদিন কাফেরদের অবকাশ দিয়ে রাখো।