🕋
الأعلى
(৮৭) আল-আ'লা
১৯
১ ⋮
سَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى ﴿١﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । (হে নবী, ) তোমার মহান প্রতিপালকের নামের পবিত্রতা ও মহিমা ঘোষণা করো
২ ⋮
الَّذِي خَلَقَ فَسَوَّى ﴿٢﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । যিনি (সৃষ্টিকুলকে) তৈরী করেছেন, অতঃপর (তাকে) সুবিন্যস্ত করেছেন,
৩ ⋮
وَالَّذِي قَدَّرَ فَهَدَى ﴿٣﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । তিনি (সবকিছুর) পরিমাণ নির্ধারণ করে দিয়েছেন, অতঃপর তিনি (সবাইকে তাদের) পথ বাতলে দিয়েছেন,
৪ ⋮
وَالَّذِي أَخْرَجَ الْمَرْعَى ﴿٤﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । তিনি (ভূচরের জন্যে) তৃণাদি বের করে এনেছেন,
৫ ⋮
فَجَعَلَهُ غُثَاءً أَحْوَى ﴿٥﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । অতঃপর তিনিই (তাকে এক সময়) খড়কুটায় পরিণত করেছেন;
৬ ⋮
سَنُقْرِئُكَ فَلَا تَنْسَى ﴿٦﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । আমি (যে ওহী পাঠাবো) তা আমিই তোমাকে পড়িয়ে (তোমার অন্তরে গেঁথে) দেবো, অতঃপর তুমি আর (তা) ভুলবে না,
৭ ⋮
إِلَّا مَا شَاءَ اللَّهُ إِنَّهُ يَعْلَمُ الْجَهْرَ وَمَا يَخْفَى ﴿٧﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । অবশ্য আল্লাহ তা'আলা যদি চান (তা ভিন্ন কথা) ; তিনি প্রকাশ্য বিষয় জানেন, (জানেন) গোপন বিষয়ও;
৮ ⋮
وَنُيَسِّرُكَ لِلْيُسْرَى ﴿٨﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । আমি তোমার জন্যে সহজ পদ্ধতিগুলোর সুযোগ করে দেবো,
৯ ⋮
فَذَكِّرْ إِنْ نَفَعَتِ الذِّكْرَى ﴿٩﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । কাজেই তুমি (তাদের আল্লাহ তাআলার কথা) স্মরণ করাতে থাকো, যদি স্মরণ করানো তাদের জন্যে উপকারী হয়;
১০ ⋮
سَيَذَّكَّرُ مَنْ يَخْشَى ﴿١٠﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । যে ব্যক্তি (আল্লাহ তা'আলাকে) ভয় করবে সে (অবশ্যই এর থেকে) উপদেশ গ্রহণ করবে,
১১ ⋮
وَيَتَجَنَّبُهَا الْأَشْقَى ﴿١١﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । আর যে পাপী ব্যক্তি সে তা এড়িয়ে যাবে,
১২ ⋮
الَّذِي يَصْلَى النَّارَ الْكُبْرَى ﴿١٢﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । অচিরেই যে ব্যক্তি বিশালকায় আগুনে গিয়ে পড়বে,
১৩ ⋮
ثُمَّ لَا يَمُوتُ فِيهَا وَلَا يَحْيَا ﴿١٣﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । অতঃপর সেখানে সে মরবে না, (বাঁচার মতো করে) সে বাঁচবেও না;
১৪ ⋮
قَدْ أَفْلَحَ مَنْ تَزَكَّى ﴿١٤﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । যে ব্যক্তি (হেদায়াতের আলোকে নিজের জীবন) পরিশুদ্ধ করে নিয়েছে, সে অবশ্যই সফলকাম হয়েছে,
১৫ ⋮
وَذَكَرَ اسْمَ رَبِّهِ فَصَلَّى ﴿١٥﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । এবং সে নিজের মালিকের নাম স্মরণ করলো অতঃপর নামায আদায় করলো;
১৬ ⋮
بَلْ تُؤْثِرُونَ الْحَيَاةَ الدُّنْيَا ﴿١٦﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । কিন্তু তোমরা তো (হামেশাই) দুনিয়ার জীবনকে আখেরাতের উপর প্রাধান্য দিয়ে থাকো,
১৭ ⋮
وَالْآخِرَةُ خَيْرٌ وَأَبْقَى ﴿١٧﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । অথচ আখেরাতের জীবনই হচ্ছে উৎকৃষ্ট ও স্থায়ী;
১৮ ⋮
إِنَّ هَذَا لَفِي الصُّحُفِ الْأُولَى ﴿١٨﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । নিশ্চয়ই এ (কথা) আগের (নবীদের) কিতাবসমুহে (মজুদ) রয়েছে,
১৯ ⋮
صُحُفِ إِبْرَاهِيمَ وَمُوسَى ﴿١٩﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । (উল্লেখ আছে তা) ইবরাহীম এবং মুসার কিতাবসমুহেও ।