🕋

الأعلى
(৮৭) আল-আ'লা

১৯

﴾৮৭:১﴿
﴾ ৮৭:১ ﴿
سَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى ﴿١﴾
(হে নবী, ) তোমার মহান প্রতিপালকের নামের পবিত্রতা ও মহিমা ঘোষণা করো [হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]
﴾৮৭:২﴿
﴾ ৮৭:২ ﴿
الَّذِي خَلَقَ فَسَوَّى ﴿٢﴾
যিনি (সৃষ্টিকুলকে) তৈরী করেছেন, অতঃপর (তাকে) সুবিন্যস্ত করেছেন, [হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]
﴾৮৭:৩﴿
﴾ ৮৭:৩ ﴿
وَالَّذِي قَدَّرَ فَهَدَى ﴿٣﴾
তিনি (সবকিছুর) পরিমাণ নির্ধারণ করে দিয়েছেন, অতঃপর তিনি (সবাইকে তাদের) পথ বাতলে দিয়েছেন, [হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]
﴾৮৭:৪﴿
﴾ ৮৭:৪ ﴿
وَالَّذِي أَخْرَجَ الْمَرْعَى ﴿٤﴾
তিনি (ভূচরের জন্যে) তৃণাদি বের করে এনেছেন, [হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]
﴾৮৭:৫﴿
﴾ ৮৭:৫ ﴿
فَجَعَلَهُ غُثَاءً أَحْوَى ﴿٥﴾
অতঃপর তিনিই (তাকে এক সময়) খড়কুটায় পরিণত করেছেন; [হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]
﴾৮৭:৬﴿
﴾ ৮৭:৬ ﴿
سَنُقْرِئُكَ فَلَا تَنْسَى ﴿٦﴾
আমি (যে ওহী পাঠাবো) তা আমিই তোমাকে পড়িয়ে (তোমার অন্তরে গেঁথে) দেবো, অতঃপর তুমি আর (তা) ভুলবে না, [হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]
﴾৮৭:৭﴿
﴾ ৮৭:৭ ﴿
إِلَّا مَا شَاءَ اللَّهُ إِنَّهُ يَعْلَمُ الْجَهْرَ وَمَا يَخْفَى ﴿٧﴾
অবশ্য আল্লাহ তা'আলা যদি চান (তা ভিন্ন কথা) ; তিনি প্রকাশ্য বিষয় জানেন, (জানেন) গোপন বিষয়ও; [হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]
﴾৮৭:৮﴿
﴾ ৮৭:৮ ﴿
وَنُيَسِّرُكَ لِلْيُسْرَى ﴿٨﴾
আমি তোমার জন্যে সহজ পদ্ধতিগুলোর সুযোগ করে দেবো, [হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]
﴾৮৭:৯﴿
﴾ ৮৭:৯ ﴿
فَذَكِّرْ إِنْ نَفَعَتِ الذِّكْرَى ﴿٩﴾
কাজেই তুমি (তাদের আল্লাহ তাআলার কথা) স্মরণ করাতে থাকো, যদি স্মরণ করানো তাদের জন্যে উপকারী হয়; [হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]
﴾৮৭:১০﴿
﴾ ৮৭:১০ ﴿
سَيَذَّكَّرُ مَنْ يَخْشَى ﴿١٠﴾
যে ব্যক্তি (আল্লাহ তা'আলাকে) ভয় করবে সে (অবশ্যই এর থেকে) উপদেশ গ্রহণ করবে, [হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]
﴾৮৭:১১﴿
﴾ ৮৭:১১ ﴿
وَيَتَجَنَّبُهَا الْأَشْقَى ﴿١١﴾
আর যে পাপী ব্যক্তি সে তা এড়িয়ে যাবে, [হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]
﴾৮৭:১২﴿
﴾ ৮৭:১২ ﴿
الَّذِي يَصْلَى النَّارَ الْكُبْرَى ﴿١٢﴾
অচিরেই যে ব্যক্তি বিশালকায় আগুনে গিয়ে পড়বে, [হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]
﴾৮৭:১৩﴿
﴾ ৮৭:১৩ ﴿
ثُمَّ لَا يَمُوتُ فِيهَا وَلَا يَحْيَا ﴿١٣﴾
অতঃপর সেখানে সে মরবে না, (বাঁচার মতো করে) সে বাঁচবেও না; [হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]
﴾৮৭:১৪﴿
﴾ ৮৭:১৪ ﴿
قَدْ أَفْلَحَ مَنْ تَزَكَّى ﴿١٤﴾
যে ব্যক্তি (হেদায়াতের আলোকে নিজের জীবন) পরিশুদ্ধ করে নিয়েছে, সে অবশ্যই সফলকাম হয়েছে, [হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]
﴾৮৭:১৫﴿
﴾ ৮৭:১৫ ﴿
وَذَكَرَ اسْمَ رَبِّهِ فَصَلَّى ﴿١٥﴾
এবং সে নিজের মালিকের নাম স্মরণ করলো অতঃপর নামায আদায় করলো; [হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]
﴾৮৭:১৬﴿
﴾ ৮৭:১৬ ﴿
بَلْ تُؤْثِرُونَ الْحَيَاةَ الدُّنْيَا ﴿١٦﴾
কিন্তু তোমরা তো (হামেশাই) দুনিয়ার জীবনকে আখেরাতের উপর প্রাধান্য দিয়ে থাকো, [হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]
﴾৮৭:১৭﴿
﴾ ৮৭:১৭ ﴿
وَالْآخِرَةُ خَيْرٌ وَأَبْقَى ﴿١٧﴾
অথচ আখেরাতের জীবনই হচ্ছে উৎকৃষ্ট ও স্থায়ী; [হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]
﴾৮৭:১৮﴿
﴾ ৮৭:১৮ ﴿
إِنَّ هَذَا لَفِي الصُّحُفِ الْأُولَى ﴿١٨﴾
নিশ্চয়ই এ (কথা) আগের (নবীদের) কিতাবসমুহে (মজুদ) রয়েছে, [হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]
﴾৮৭:১৯﴿
﴾ ৮৭:১৯ ﴿
صُحُفِ إِبْرَاهِيمَ وَمُوسَى ﴿١٩﴾
(উল্লেখ আছে তা) ইবরাহীম এবং মুসার কিতাবসমুহেও । [হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]