🕋

الفجر
(৮৯) আল-ফাজ্‌র

৩০

وَالْفَجْرِ ﴿١﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । ভোরের শপথ,
وَلَيَالٍ عَشْرٍ ﴿٢﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । শপথ দশটি (বিশেষ) রাতের,
وَالشَّفْعِ وَالْوَتْرِ ﴿٣﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । শপথ জোড় (সৃষ্টি) -এর ও বিজোড় (স্রষ্টা) -এর,
وَاللَّيْلِ إِذَا يَسْرِ ﴿٤﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । শপথ রাতের যখন তা সহজে বিদায় নিতে থাকে,
هَلْ فِي ذَلِكَ قَسَمٌ لِذِي حِجْرٍ ﴿٥﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । এর মধ্যে কি বিবেকবান লোকদের জন্যে কোনো শপথ রাখা হয়েছে?
أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِعَادٍ ﴿٦﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । তুমি কি দেখোনি, তোমার মালিক আ'দ (জাতি) -এর লোকদের সাথে কেমন ব্যবহার করেছেন?
إِرَمَ ذَاتِ الْعِمَادِ ﴿٧﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । এরাম গোত্র (ছিলো) উঁচু স্তম্ভবিশষ্টি প্রাসাদের অধিকারী,
الَّتِي لَمْ يُخْلَقْ مِثْلُهَا فِي الْبِلَادِ ﴿٨﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । (জ্ঞান ও ঐশ্বর্যের দিক থেকে) জনপদে তাদের মতো কাউকেই (এর আগে) সৃষ্টি করা হয়নি,
وَثَمُودَ الَّذِينَ جَابُوا الصَّخْرَ بِالْوَادِ ﴿٩﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । (উন্নত) ছিলো সামূদ, তারা (পাহাড়ের উপত্যকায়) পাথর কেটে (সুরম্য) অট্টালিকা বানাতো,
১০
وَفِرْعَوْنَ ذِي الْأَوْتَادِ ﴿١٠﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । (অত্যাচারী) ফেরাউন যে কীলক গেঁথে (শাস্তি) প্রদানকারী (যালেম) ছিলো,
১১
الَّذِينَ طَغَوْا فِي الْبِلَادِ ﴿١١﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । যারা দেশে দেশে (আল্লাহর সাথে) বিদ্রোহ করেছে,
১২
فَأَكْثَرُوا فِيهَا الْفَسَادَ ﴿١٢﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । তারা তাতে বেশী মাত্রায় (বিপর্যয় ও) অশান্তি সৃষ্টি করেছে,
১৩
فَصَبَّ عَلَيْهِمْ رَبُّكَ سَوْطَ عَذَابٍ ﴿١٣﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । অবশেষে তোমার প্রতিপালক তাদের উপর আযাবের কোড়ার কষাঘাত হানলেন,
১৪
إِنَّ رَبَّكَ لَبِالْمِرْصَادِ ﴿١٤﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । অবশ্যই তোমার মালিক (এদের ধরার জন্যে) ওঁত্ পেতে রয়েছেন;
১৫
فَأَمَّا الْإِنْسَانُ إِذَا مَا ابْتَلَاهُ رَبُّهُ فَأَكْرَمَهُ وَنَعَّمَهُ فَيَقُولُ رَبِّي أَكْرَمَنِ ﴿١٥﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । মানুষরা এমন যে, যখন তার মালিক তাকে নেয়ামত (অর্থ সম্পদ) ও সম্মান দিয়ে পরীক্ষা করেন তখন সে বলে, হ্যাঁ, আমার মালিক আমাকে সম্মানিত করেছেন; ।
১৬
وَأَمَّا إِذَا مَا ابْتَلَاهُ فَقَدَرَ عَلَيْهِ رِزْقَهُ فَيَقُولُ رَبِّي أَهَانَنِ ﴿١٦﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । আবার যখন তিনি (ভিন্নভাবে) তাকে পরীক্ষা করেন (এবং এক পর্যায়ে) তার রিযিক সংকুচিত করে দেন, তখন সে (নাখোশ হয়ে) বলে, আমার মালিক আমাকে অপমান করেছেন,
১৭
كَلَّا بَلْ لَا تُكْرِمُونَ الْيَتِيمَ ﴿١٧﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । কখনো নয় (সত্যি কথা হচ্ছে) , তোমরা এতীমদের সম্মান করো না,
১৮
وَلَا تَحَاضُّونَ عَلَى طَعَامِ الْمِسْكِينِ ﴿١٨﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । মিসকীনদের খাওয়ানোর জন্যে তোমরা একে অপরকে উৎসাহ দাও না,
১৯
وَتَأْكُلُونَ التُّرَاثَ أَكْلًا لَمًّا ﴿١٩﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । তোমরা মৃত ব্যক্তির (রেখে যাওয়া) ধন-সম্পদ নিজেরাই সব কুক্ষিগত করো,
২০
وَتُحِبُّونَ الْمَالَ حُبًّا جَمًّا ﴿٢٠﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । বৈষয়িক ধন-সম্পদকে তোমরা গভীরভাবে ভালোবাসো;
২১
كَلَّا إِذَا دُكَّتِ الْأَرْضُ دَكًّا دَكًّا ﴿٢١﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । কখনো নয়, তেমনটি কখনোই উচিত নয় (স্মরণ করো) , যেদিন এ (সাজানো) পৃথিবীটাকে চূর্ণ-বিচূর্ণ করে দেয়া হবে,
২২
وَجَاءَ رَبُّكَ وَالْمَلَكُ صَفًّا صَفًّا ﴿٢٢﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । (সেদিন) তোমার মালিক স্বয়ং আবির্ভূত হবেন, আর ফেরেশতারা সব সারিবদ্ধাবে দাঁড়িয়ে থাকবে,
২৩
وَجِيءَ يَوْمَئِذٍ بِجَهَنَّمَ يَوْمَئِذٍ يَتَذَكَّرُ الْإِنْسَانُ وَأَنَّى لَهُ الذِّكْرَى ﴿٢٣﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । সেদিন জাহান্নামকে (সামনে) নিয়ে আসা হবে, যেদিন প্রতিটি মানুষই (তার পরিণাম) বুঝতে পারবে, কিন্তু (তখন) এ বোধােদয় তার কী কাজে লাগবে?
২৪
يَقُولُ يَا لَيْتَنِي قَدَّمْتُ لِحَيَاتِي ﴿٢٤﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । সেদিন এ (হতভাগ্য) ব্যক্তি বলবে, কতো ভালো হতো যদি (আজকের) এ জীবনের জন্যে (কিছুটা ভালো কাজ) আমি আগে ভাগেই পাঠিয়ে দিতাম,
২৫
فَيَوْمَئِذٍ لَا يُعَذِّبُ عَذَابَهُ أَحَدٌ ﴿٢٥﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । সেদিন আল্লাহ তাআলা (এ বিদ্রোহীদের) এমন শাস্তি দেবেন যা অন্য কেউ দিতে পারবে না,
২৬
وَلَا يُوثِقُ وَثَاقَهُ أَحَدٌ ﴿٢٦﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । এবং তাঁর বাঁধনের মতো বাঁধনেও কেউ (পাপীদের) বাঁধতে পারবে না;
২৭
يَا أَيَّتُهَا النَّفْسُ الْمُطْمَئِنَّةُ ﴿٢٧﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । (নেককার বান্দাদের বলা হবে, ) হে প্রশান্ত আত্মা,
২৮
ارْجِعِي إِلَى رَبِّكِ رَاضِيَةً مَرْضِيَّةً ﴿٢٨﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । তুমি তোমার মালিকের কাছে ফিরে যাও সন্তুষ্টচিত্তে ও তাঁর প্রিয়ভাজন হয়ে,
২৯
فَادْخُلِي فِي عِبَادِي ﴿٢٩﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । অতঃপর তুমি আমার প্রিয় বান্দাদের দলে শামিল হয়ে যাও,
৩০
وَادْخُلِي جَنَّتِي ﴿٣٠﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । (আর) প্রবেশ করো আমার (অনন্ত) জান্নাতে ।



ফন্ট সাইজ
15px
17px