🕋

البلد
(৯০) আল-বালাদ

২০

لَا أُقْسِمُ بِهَذَا الْبَلَدِ ﴿١﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । আমি শপথ করছি এ (পবিত্র) নগরীর,
وَأَنْتَ حِلٌّ بِهَذَا الْبَلَدِ ﴿٢﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । এ নগরীতে তুমি (দায়দায়িত্বমুক্ত) একজন বাসিন্দা।
وَوَالِدٍ وَمَا وَلَدَ ﴿٣﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । আমি শপথ করছি (আদি) পিতা ও (তার ঔরস থেকে) যা সে জন্ম দিয়েছে (তাদের) ,
لَقَدْ خَلَقْنَا الْإِنْسَانَ فِي كَبَدٍ ﴿٤﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । আমি মানুষকে এক কঠোর পরিশ্রমের মাঝে পয়দা করেছি;
أَيَحْسَبُ أَنْ لَنْ يَقْدِرَ عَلَيْهِ أَحَدٌ ﴿٥﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । এ মানুষ কি একথা মনে করে, তার উপর কারোই কোনো ক্ষমতা চলবে না?
يَقُولُ أَهْلَكْتُ مَالًا لُبَدًا ﴿٦﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । সে বলে, আমি তো প্রচুর সম্পদ উড়িয়ে দিয়েছি;
أَيَحْسَبُ أَنْ لَمْ يَرَهُ أَحَدٌ ﴿٧﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । সে কি ভেবেছে তার এসব (কর্মকান্ড) কেউ দেখেনি?
أَلَمْ نَجْعَلْ لَهُ عَيْنَيْنِ ﴿٨﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । আমি কি (ভালোমন্দ দেখার জন্যে) তাকে দুটো চোখ দেইনি?
وَلِسَانًا وَشَفَتَيْنِ ﴿٩﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । আমি কি তাকে একটি জিহ্বা ও দুটো ঠোঁট দেইনি?
১০
وَهَدَيْنَاهُ النَّجْدَيْنِ ﴿١٠﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । আমি কি তাকে (ন্যায় অন্যায়) দুটো পথ বলে দেইনি?
১১
فَلَا اقْتَحَمَ الْعَقَبَةَ ﴿١١﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । (কিন্তু সে তো দুর্গম পথ) পার হওয়ার হিম্মত দেখায়নি,
১২
وَمَا أَدْرَاكَ مَا الْعَقَبَةُ ﴿١٢﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । তুমি কি জানো সে দুর্গম পথটি কি?
১৩
فَكُّ رَقَبَةٍ ﴿١٣﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । ট(তা হচ্ছে) দাসত্বের শেকল খুলে (কাউকে মুক্ত করে) দেয়া,
১৪
أَوْ إِطْعَامٌ فِي يَوْمٍ ذِي مَسْغَبَةٍ ﴿١٤﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । দুর্ভিক্ষের দিনে কাউকে (কিছু) খাবার দেয়া,
১৫
يَتِيمًا ذَا مَقْرَبَةٍ ﴿١٥﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । নিকটতম কোনো আত্মীয় এতীমকে আহার পৌঁছানো,
১৬
أَوْ مِسْكِينًا ذَا مَتْرَبَةٍ ﴿١٦﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । কিংবা ধুলো লুণ্ঠিত কোনো মিসকীনকে কিছু দান করা;
১৭
ثُمَّ كَانَ مِنَ الَّذِينَ آمَنُوا وَتَوَاصَوْا بِالصَّبْرِ وَتَوَاصَوْا بِالْمَرْحَمَةِ ﴿١٧﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । অতঃপর তাদের দলে শামিল হয়ে যারা ঈমান আনবে এবং একে অপরকে ধৈর্য্যের অনুশীলন করাবে এবং একে অপরকে দয়া দেখানোর উপদেশ দেবে;
১৮
أُولَئِكَ أَصْحَابُ الْمَيْمَنَةِ ﴿١٨﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । (সত্যিকার অর্থে) এরাই হচ্ছে ডান দিকের (সৌভাগ্যবান লোক) ;
১৯
وَالَّذِينَ كَفَرُوا بِآيَاتِنَا هُمْ أَصْحَابُ الْمَشْأَمَةِ ﴿١٩﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । আর যারা অস্বীকার করেছে তারা হচ্ছে বাম দিকের ব্যর্থ লোক,
২০
عَلَيْهِمْ نَارٌ مُؤْصَدَةٌ ﴿٢٠﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । যেখানে তাদের উপর আগুনের শিখা ছেয়ে থাকবে।



ফন্ট সাইজ
15px
17px