🕋
البلد
(৯০) আল-বালাদ
২০
﴾৯০:১﴿
﴾ ৯০:১ ﴿
لَا أُقْسِمُ بِهَذَا الْبَلَدِ ﴿١﴾
আমি শপথ করছি এ (পবিত্র) নগরীর,
[হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]
﴾৯০:২﴿
﴾ ৯০:২ ﴿
وَأَنْتَ حِلٌّ بِهَذَا الْبَلَدِ ﴿٢﴾
এ নগরীতে তুমি (দায়দায়িত্বমুক্ত) একজন বাসিন্দা।
[হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]
﴾৯০:৩﴿
﴾ ৯০:৩ ﴿
وَوَالِدٍ وَمَا وَلَدَ ﴿٣﴾
আমি শপথ করছি (আদি) পিতা ও (তার ঔরস থেকে) যা সে জন্ম দিয়েছে (তাদের) ,
[হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]
﴾৯০:৪﴿
﴾ ৯০:৪ ﴿
لَقَدْ خَلَقْنَا الْإِنْسَانَ فِي كَبَدٍ ﴿٤﴾
আমি মানুষকে এক কঠোর পরিশ্রমের মাঝে পয়দা করেছি;
[হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]
﴾৯০:৫﴿
﴾ ৯০:৫ ﴿
أَيَحْسَبُ أَنْ لَنْ يَقْدِرَ عَلَيْهِ أَحَدٌ ﴿٥﴾
এ মানুষ কি একথা মনে করে, তার উপর কারোই কোনো ক্ষমতা চলবে না?
[হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]
﴾৯০:৬﴿
﴾ ৯০:৬ ﴿
يَقُولُ أَهْلَكْتُ مَالًا لُبَدًا ﴿٦﴾
সে বলে, আমি তো প্রচুর সম্পদ উড়িয়ে দিয়েছি;
[হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]
﴾৯০:৭﴿
﴾ ৯০:৭ ﴿
أَيَحْسَبُ أَنْ لَمْ يَرَهُ أَحَدٌ ﴿٧﴾
সে কি ভেবেছে তার এসব (কর্মকান্ড) কেউ দেখেনি?
[হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]
﴾৯০:৮﴿
﴾ ৯০:৮ ﴿
أَلَمْ نَجْعَلْ لَهُ عَيْنَيْنِ ﴿٨﴾
আমি কি (ভালোমন্দ দেখার জন্যে) তাকে দুটো চোখ দেইনি?
[হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]
﴾৯০:৯﴿
﴾ ৯০:৯ ﴿
وَلِسَانًا وَشَفَتَيْنِ ﴿٩﴾
আমি কি তাকে একটি জিহ্বা ও দুটো ঠোঁট দেইনি?
[হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]
﴾৯০:১০﴿
﴾ ৯০:১০ ﴿
وَهَدَيْنَاهُ النَّجْدَيْنِ ﴿١٠﴾
আমি কি তাকে (ন্যায় অন্যায়) দুটো পথ বলে দেইনি?
[হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]
﴾৯০:১১﴿
﴾ ৯০:১১ ﴿
فَلَا اقْتَحَمَ الْعَقَبَةَ ﴿١١﴾
(কিন্তু সে তো দুর্গম পথ) পার হওয়ার হিম্মত দেখায়নি,
[হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]
﴾৯০:১২﴿
﴾ ৯০:১২ ﴿
وَمَا أَدْرَاكَ مَا الْعَقَبَةُ ﴿١٢﴾
তুমি কি জানো সে দুর্গম পথটি কি?
[হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]
﴾৯০:১৩﴿
﴾ ৯০:১৩ ﴿
فَكُّ رَقَبَةٍ ﴿١٣﴾
ট(তা হচ্ছে) দাসত্বের শেকল খুলে (কাউকে মুক্ত করে) দেয়া,
[হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]
﴾৯০:১৪﴿
﴾ ৯০:১৪ ﴿
أَوْ إِطْعَامٌ فِي يَوْمٍ ذِي مَسْغَبَةٍ ﴿١٤﴾
দুর্ভিক্ষের দিনে কাউকে (কিছু) খাবার দেয়া,
[হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]
﴾৯০:১৫﴿
﴾ ৯০:১৫ ﴿
يَتِيمًا ذَا مَقْرَبَةٍ ﴿١٥﴾
নিকটতম কোনো আত্মীয় এতীমকে আহার পৌঁছানো,
[হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]
﴾৯০:১৬﴿
﴾ ৯০:১৬ ﴿
أَوْ مِسْكِينًا ذَا مَتْرَبَةٍ ﴿١٦﴾
কিংবা ধুলো লুণ্ঠিত কোনো মিসকীনকে কিছু দান করা;
[হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]
﴾৯০:১৭﴿
﴾ ৯০:১৭ ﴿
ثُمَّ كَانَ مِنَ الَّذِينَ آمَنُوا وَتَوَاصَوْا بِالصَّبْرِ وَتَوَاصَوْا بِالْمَرْحَمَةِ ﴿١٧﴾
অতঃপর তাদের দলে শামিল হয়ে যারা ঈমান আনবে এবং একে অপরকে ধৈর্য্যের অনুশীলন করাবে এবং একে অপরকে দয়া দেখানোর উপদেশ দেবে;
[হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]
﴾৯০:১৮﴿
﴾ ৯০:১৮ ﴿
أُولَئِكَ أَصْحَابُ الْمَيْمَنَةِ ﴿١٨﴾
(সত্যিকার অর্থে) এরাই হচ্ছে ডান দিকের (সৌভাগ্যবান লোক) ;
[হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]
﴾৯০:১৯﴿
﴾ ৯০:১৯ ﴿
وَالَّذِينَ كَفَرُوا بِآيَاتِنَا هُمْ أَصْحَابُ الْمَشْأَمَةِ ﴿١٩﴾
আর যারা অস্বীকার করেছে তারা হচ্ছে বাম দিকের ব্যর্থ লোক,
[হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]
﴾৯০:২০﴿
﴾ ৯০:২০ ﴿
عَلَيْهِمْ نَارٌ مُؤْصَدَةٌ ﴿٢٠﴾
যেখানে তাদের উপর আগুনের শিখা ছেয়ে থাকবে।
[হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]