🕋

الضحى
(৯৩) আদ-দুহা

১১

وَالضُّحَى ﴿١﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । শপথ আলোকোজ্জ্বল মধ্য দিনের,
وَاللَّيْلِ إِذَا سَجَى ﴿٢﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । শপথ রাতের (অন্ধকারের) , যখন তা (চারদিকে) ছেয়ে যায়,
مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَى ﴿٣﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । তোমার মালিক (ওহীর সাময়িক বিরতিতে) তোমাকে পরিত্যাগ করে চলে যাননি এবং তিনি তোমার উপর অসন্তুষ্টও হননি;
وَلَلْآخِرَةُ خَيْرٌ لَكَ مِنَ الْأُولَى ﴿٤﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । অবশ্যই তোমার পরবর্তীকাল আগের চেয়ে উত্তম;
وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى ﴿٥﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । অল্পদিনের মধ্যেই তোমার মালিক তোমাকে (এমন কিছু) দেবেন যে, তুমি (এতে) খুশী হয়ে যাবে;
أَلَمْ يَجِدْكَ يَتِيمًا فَآوَى ﴿٦﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । তিনি কি তোমাকে এতীম অবস্থায় পাননি অতঃপর তিনি তোমাকে আশ্রয় দিয়েছেন,
وَوَجَدَكَ ضَالًّا فَهَدَى ﴿٧﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । তিনি কি তোমাকে (এমন অবস্থায়) পাননি যে, তুমি (সঠিক পথের সন্ধানে) বিব্রত ছিলে, অতঃপর তিনি তোমাকে সঠিক পথের সন্ধান দিয়েছেন,
وَوَجَدَكَ عَائِلًا فَأَغْنَى ﴿٨﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । তিনি কি তোমাকে নিঃস্ব অবস্থায় পাননি, অতঃপর তিনি তোমাকে অমুখাপেক্ষী করে দিয়েছেন;
فَأَمَّا الْيَتِيمَ فَلَا تَقْهَرْ ﴿٩﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । অতএব তুমি কখনো এতীমদের উপর যুলুম করো না;
১০
وَأَمَّا السَّائِلَ فَلَا تَنْهَرْ ﴿١٠﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । কোনো প্রার্থীকে কোনো সময় ধমক দিয়ো না;
১১
وَأَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ ﴿١١﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । তুমি তোমার মালিকের অনুগ্রহসমুহ বর্ণনা করে যাও]



ফন্ট সাইজ
15px
17px