🕋
الضحى
(৯৩) আদ-দুহা
১১
﴾৯৩:১﴿
﴾ ৯৩:১ ﴿
وَالضُّحَى ﴿١﴾
শপথ আলোকোজ্জ্বল মধ্য দিনের,
[হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]
﴾৯৩:২﴿
﴾ ৯৩:২ ﴿
وَاللَّيْلِ إِذَا سَجَى ﴿٢﴾
শপথ রাতের (অন্ধকারের) , যখন তা (চারদিকে) ছেয়ে যায়,
[হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]
﴾৯৩:৩﴿
﴾ ৯৩:৩ ﴿
مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَى ﴿٣﴾
তোমার মালিক (ওহীর সাময়িক বিরতিতে) তোমাকে পরিত্যাগ করে চলে যাননি এবং তিনি তোমার উপর অসন্তুষ্টও হননি;
[হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]
﴾৯৩:৪﴿
﴾ ৯৩:৪ ﴿
وَلَلْآخِرَةُ خَيْرٌ لَكَ مِنَ الْأُولَى ﴿٤﴾
অবশ্যই তোমার পরবর্তীকাল আগের চেয়ে উত্তম;
[হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]
﴾৯৩:৫﴿
﴾ ৯৩:৫ ﴿
وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى ﴿٥﴾
অল্পদিনের মধ্যেই তোমার মালিক তোমাকে (এমন কিছু) দেবেন যে, তুমি (এতে) খুশী হয়ে যাবে;
[হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]
﴾৯৩:৬﴿
﴾ ৯৩:৬ ﴿
أَلَمْ يَجِدْكَ يَتِيمًا فَآوَى ﴿٦﴾
তিনি কি তোমাকে এতীম অবস্থায় পাননি অতঃপর তিনি তোমাকে আশ্রয় দিয়েছেন,
[হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]
﴾৯৩:৭﴿
﴾ ৯৩:৭ ﴿
وَوَجَدَكَ ضَالًّا فَهَدَى ﴿٧﴾
তিনি কি তোমাকে (এমন অবস্থায়) পাননি যে, তুমি (সঠিক পথের সন্ধানে) বিব্রত ছিলে, অতঃপর তিনি তোমাকে সঠিক পথের সন্ধান দিয়েছেন,
[হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]
﴾৯৩:৮﴿
﴾ ৯৩:৮ ﴿
وَوَجَدَكَ عَائِلًا فَأَغْنَى ﴿٨﴾
তিনি কি তোমাকে নিঃস্ব অবস্থায় পাননি, অতঃপর তিনি তোমাকে অমুখাপেক্ষী করে দিয়েছেন;
[হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]
﴾৯৩:৯﴿
﴾ ৯৩:৯ ﴿
فَأَمَّا الْيَتِيمَ فَلَا تَقْهَرْ ﴿٩﴾
অতএব তুমি কখনো এতীমদের উপর যুলুম করো না;
[হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]
﴾৯৩:১০﴿
﴾ ৯৩:১০ ﴿
وَأَمَّا السَّائِلَ فَلَا تَنْهَرْ ﴿١٠﴾
কোনো প্রার্থীকে কোনো সময় ধমক দিয়ো না;
[হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]
﴾৯৩:১১﴿
﴾ ৯৩:১১ ﴿
وَأَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ ﴿١١﴾
তুমি তোমার মালিকের অনুগ্রহসমুহ বর্ণনা করে যাও]
[হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]