🕋
الشرح
(৯৪) আল-ইন'শিরাহ
৮
১
⋮
أَلَمْ نَشْرَحْ لَكَ صَدْرَكَ ﴿١﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।
(হে মোহাম্মদ, ) আমি কি তোমার (জ্ঞান ধারণের) জন্যে তোমার বক্ষ উন্মুক্ত করে দেইনি?
২
⋮
وَوَضَعْنَا عَنْكَ وِزْرَكَ ﴿٢﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।
(হ্যাঁ, অতঃপর) আমিই তো তোমার (উপর) থেকে তোমার বোঝা নামিয়ে দিয়েছি,
৩
⋮
الَّذِي أَنْقَضَ ظَهْرَكَ ﴿٣﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।
(এমন এক বোঝা) যা তোমার পিঠ নুইয়ে দিচ্ছিলো,
৪
⋮
وَرَفَعْنَا لَكَ ذِكْرَكَ ﴿٤﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।
আমিই তোমার স্মরণকে সর্বোচ্চ আসনে প্রতিষ্ঠিত করেছি;
৫
⋮
فَإِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا ﴿٥﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।
অতঃপর কষ্টের সাথে অবশ্যই আরাম রয়েছে;
৬
⋮
إِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا ﴿٦﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।
নিশ্চয়ই কষ্টের সাথে আছে আরাম;
৭
⋮
فَإِذَا فَرَغْتَ فَانْصَبْ ﴿٧﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।
অতঃপর যখনি তুমি অবসর পাবে তখনি তুমি (ইবাদাতের) পরিশ্রমে লেগে যাও,
৮
⋮
وَإِلَى رَبِّكَ فَارْغَبْ ﴿٧﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।
এবং সম্পূর্ণ নিজের মালিকের অভিমুখী হও।