🕌

البينة
(৯৮) আল-বাইয়্যিনাহ

﴾৯৮:১﴿
﴾ ৯৮:১ ﴿
لَمْ يَكُنِ الَّذِينَ كَفَرُوا مِنْ أَهْلِ الْكِتَابِ وَالْمُشْرِكِينَ مُنْفَكِّينَ حَتَّى تَأْتِيَهُمُ الْبَيِّنَةُ ﴿١﴾
আহলে কিতাব ও মুশরিকদের মাঝে যারা (আমার আয়াত) অস্বীকার করে, তাদের কাছে সুস্পষ্ট প্রমাণপত্র নিয়ে না আসা পর্যন্ত তারা কখনো ফিরে আসতো না, [হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]
﴾৯৮:২﴿
﴾ ৯৮:২ ﴿
رَسُولٌ مِنَ اللَّهِ يَتْلُو صُحُفًا مُطَهَّرَةً ﴿٢﴾
(আর সে প্রমাণ হচ্ছে, ) আল্লাহর পক্ষ থেকে রসূল (আসবে) , যারা (এদের) আল্লাহর পবিত্র কিতাব পড়ে শোনাবে, [হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]
﴾৯৮:৩﴿
﴾ ৯৮:৩ ﴿
فِيهَا كُتُبٌ قَيِّمَةٌ ﴿٣﴾
এতে রয়েছে উন্নত (মুল্যবোধ) ও সঠিক বিষয়বস্তু; [হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]
﴾৯৮:৪﴿
﴾ ৯৮:৪ ﴿
وَمَا تَفَرَّقَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ إِلَّا مِنْ بَعْدِ مَا جَاءَتْهُمُ الْبَيِّنَةُ ﴿٤﴾
কিতাবধারী লোকেরা তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ এসে যাওয়ার পরও বিভেদ এবং অনৈক্যে নিমজ্জিত হয়ে পড়েছে; [হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]
﴾৯৮:৫﴿
﴾ ৯৮:৫ ﴿
وَمَا أُمِرُوا إِلَّا لِيَعْبُدُوا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ حُنَفَاءَ وَيُقِيمُوا الصَّلَاةَ وَيُؤْتُوا الزَّكَاةَ وَذَلِكَ دِينُ الْقَيِّمَةِ ﴿٥﴾
(অথচ) এদের এ ছাড়া আর কিছুরই আদেশ দেয়া হয়নি যে, তারা আল্লাহর জন্যেই নিজেদের দ্বীন ও ইবাদাত নিবেদিত করে নেবে এবং নামায প্রতিষ্ঠা করবে, যাকাত দান করবে, (কেননা) এটাই হচ্ছে সঠিক জীবন বিধান; [হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]
﴾৯৮:৬﴿
﴾ ৯৮:৬ ﴿
إِنَّ الَّذِينَ كَفَرُوا مِنْ أَهْلِ الْكِتَابِ وَالْمُشْرِكِينَ فِي نَارِ جَهَنَّمَ خَالِدِينَ فِيهَا أُولَئِكَ هُمْ شَرُّ الْبَرِيَّةِ ﴿٦﴾
আহলে কিতাব ও মুশরিকদের মাঝে যারা (আল্লাহ তাআলা ও তাঁর রসূল কে) অস্বীকার করেছে, তারা অবশ্যই জাহান্নামের আগুনে থাকবে, সেখানে তারা থাকবে অনন্তকাল, এ লোকগুলোই হচ্ছে নিকৃষ্টতম সৃষ্টি । [হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]
﴾৯৮:৭﴿
﴾ ৯৮:৭ ﴿
إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ أُولَئِكَ هُمْ خَيْرُ الْبَرِيَّةِ ﴿٧﴾
অন্যদিকে যারা ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে, তারাই হচ্ছে সৃষ্টিকুলের (মধ্যে) সর্বোৎকৃষ্ট; [হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]
﴾৯৮:৮﴿
﴾ ৯৮:৮ ﴿
جَزَاؤُهُمْ عِنْدَ رَبِّهِمْ جَنَّاتُ عَدْنٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا أَبَدًا رَضِيَ اللَّهُ عَنْهُمْ وَرَضُوا عَنْهُ ذَلِكَ لِمَنْ خَشِيَ رَبَّهُ ﴿٨﴾
তাদের জন্যে তাদের মালিকের কাছে পুরস্কার রয়েছে (এমন এক) জান্নাত, যার তলদেশে প্রবাহিত থাকবে। ঝর্ণাধারা, এরা সেখানে অনন্তকাল ধরে অবস্থান করবে; আল্লাহ তাআলা তাদের উপর সন্তুষ্ট হবেন, তারাও আল্লাহর উপর সন্তুষ্ট হবে; এটা এ জন্যে যে, সে তার মালিককে (যথাযথ) ভয় করেছে। [হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]