🕌
البينة
(৯৮) আল-বাইয়্যিনাহ
৮
১ ⋮
لَمْ يَكُنِ الَّذِينَ كَفَرُوا مِنْ أَهْلِ الْكِتَابِ وَالْمُشْرِكِينَ مُنْفَكِّينَ حَتَّى تَأْتِيَهُمُ الْبَيِّنَةُ ﴿١﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । আহলে কিতাব ও মুশরিকদের মাঝে যারা (আমার আয়াত) অস্বীকার করে, তাদের কাছে সুস্পষ্ট প্রমাণপত্র নিয়ে না আসা পর্যন্ত তারা কখনো ফিরে আসতো না,
২ ⋮
رَسُولٌ مِنَ اللَّهِ يَتْلُو صُحُفًا مُطَهَّرَةً ﴿٢﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । (আর সে প্রমাণ হচ্ছে, ) আল্লাহর পক্ষ থেকে রসূল (আসবে) , যারা (এদের) আল্লাহর পবিত্র কিতাব পড়ে শোনাবে,
৩ ⋮
فِيهَا كُتُبٌ قَيِّمَةٌ ﴿٣﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । এতে রয়েছে উন্নত (মুল্যবোধ) ও সঠিক বিষয়বস্তু;
৪ ⋮
وَمَا تَفَرَّقَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ إِلَّا مِنْ بَعْدِ مَا جَاءَتْهُمُ الْبَيِّنَةُ ﴿٤﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । কিতাবধারী লোকেরা তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ এসে যাওয়ার পরও বিভেদ এবং অনৈক্যে নিমজ্জিত হয়ে পড়েছে;
৫ ⋮
وَمَا أُمِرُوا إِلَّا لِيَعْبُدُوا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ حُنَفَاءَ وَيُقِيمُوا الصَّلَاةَ وَيُؤْتُوا الزَّكَاةَ وَذَلِكَ دِينُ الْقَيِّمَةِ ﴿٥﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । (অথচ) এদের এ ছাড়া আর কিছুরই আদেশ দেয়া হয়নি যে, তারা আল্লাহর জন্যেই নিজেদের দ্বীন ও ইবাদাত নিবেদিত করে নেবে এবং নামায প্রতিষ্ঠা করবে, যাকাত দান করবে, (কেননা) এটাই হচ্ছে সঠিক জীবন বিধান;
৬ ⋮
إِنَّ الَّذِينَ كَفَرُوا مِنْ أَهْلِ الْكِتَابِ وَالْمُشْرِكِينَ فِي نَارِ جَهَنَّمَ خَالِدِينَ فِيهَا أُولَئِكَ هُمْ شَرُّ الْبَرِيَّةِ ﴿٦﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । আহলে কিতাব ও মুশরিকদের মাঝে যারা (আল্লাহ তাআলা ও তাঁর রসূল কে) অস্বীকার করেছে, তারা অবশ্যই জাহান্নামের আগুনে থাকবে, সেখানে তারা থাকবে অনন্তকাল, এ লোকগুলোই হচ্ছে নিকৃষ্টতম সৃষ্টি ।
৭ ⋮
إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ أُولَئِكَ هُمْ خَيْرُ الْبَرِيَّةِ ﴿٧﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । অন্যদিকে যারা ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে, তারাই হচ্ছে সৃষ্টিকুলের (মধ্যে) সর্বোৎকৃষ্ট;
৮ ⋮
جَزَاؤُهُمْ عِنْدَ رَبِّهِمْ جَنَّاتُ عَدْنٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا أَبَدًا رَضِيَ اللَّهُ عَنْهُمْ وَرَضُوا عَنْهُ ذَلِكَ لِمَنْ خَشِيَ رَبَّهُ ﴿٨﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । তাদের জন্যে তাদের মালিকের কাছে পুরস্কার রয়েছে (এমন এক) জান্নাত, যার তলদেশে প্রবাহিত থাকবে। ঝর্ণাধারা, এরা সেখানে অনন্তকাল ধরে অবস্থান করবে; আল্লাহ তাআলা তাদের উপর সন্তুষ্ট হবেন, তারাও আল্লাহর উপর সন্তুষ্ট হবে; এটা এ জন্যে যে, সে তার মালিককে (যথাযথ) ভয় করেছে।