🕋
المرسلات
(৭৭) আল-মুরসালাত
৫০
১
⋮
وَالْمُرْسَلَاتِ عُرْفًا ﴿١﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।
মৃদুমন্দ ও ক্রমাগতভাবে পাঠানো (কল্যাণবাহী) বাতাসের শপথ,
২
⋮
فَالْعَاصِفَاتِ عَصْفًا ﴿٢﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।
প্রলয়ংকরী ঝঞ্চা বাতাসের শপথ,
৩
⋮
وَالنَّاشِرَاتِ نَشْرًا ﴿٣﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।
মেঘমালা বিস্তৃতকারী বাতাসের শপথ,
৪
⋮
فَالْفَارِقَاتِ فَرْقًا ﴿٤﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।
(আবার এ মেঘমালাকে) যে (বাতাস) টুকরো টুকরো করে আলাদা করে দেয় তার শপথ,
৫
⋮
فَالْمُلْقِيَاتِ ذِكْرًا ﴿٥﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।
(মানুষের অন্তরে) ওহী নিয়ে আসে যে (ফেরেশতা) তার শপথ,
৬
⋮
عُذْرًا أَوْ نُذْرًا ﴿٦﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।
(বিশ্বাসীরা এরপর) যেন কোনো ওযর আপত্তি (পেশ) করতে না পারে কিংবা (অবিশ্বাসীরা) যেন এতে সতর্ক হতে পারে,
৭
⋮
إِنَّمَا تُوعَدُونَ لَوَاقِعٌ ﴿٧﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।
নিঃসন্দেহে তোমাদের (পরকাল দিবসের) যে প্রতিশ্রুতি দেয়া হয়েছে তা সংঘটিত হবেই;
৮
⋮
فَإِذَا النُّجُومُ طُمِسَتْ ﴿٨﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।
যখন আকাশের তারাগুলোকে জ্যোতিহীন করে দেয়া হবে,
৯
⋮
وَإِذَا السَّمَاءُ فُرِجَتْ ﴿٩﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।
যখন আকাশ বিদীর্ণ হয়ে যাবে,
১০
⋮
وَإِذَا الْجِبَالُ نُسِفَتْ ﴿١٠﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।
যখন পাহাড়গুলোকে (ধুলার মতো) উড়িয়ে দেয়া হবে,
১১
⋮
وَإِذَا الرُّسُلُ أُقِّتَتْ ﴿١١﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।
যখন নবী রসূলদের সকলকে নির্ধারিত সময়ে (এক জায়গায়) জড়ো করা হবে;
১২
⋮
لِأَيِّ يَوْمٍ أُجِّلَتْ ﴿١٢﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।
কোন (বিশেষ) দিনটির জন্যে (এ কাজটি) স্থগিত করে রাখা হয়েছে?
১৩
⋮
لِيَوْمِ الْفَصْلِ ﴿١٣﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।
(হ্যাঁ) চূড়ান্ত ফয়সালার দিনটির জন্যে,
১৪
⋮
وَمَا أَدْرَاكَ مَا يَوْمُ الْفَصْلِ ﴿١٤﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।
তুমি কি জানো সে ফয়সালার দিনটি কেমন হবে?
১৫
⋮
وَيْلٌ يَوْمَئِذٍ لِلْمُكَذِّبِينَ ﴿١٥﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।
যারা (একে) মিথ্যা সাব্যস্ত করেছে সেদিন তাদের ধ্বংস (অবধারিত) ।
১৬
⋮
أَلَمْ نُهْلِكِ الْأَوَّلِينَ ﴿١٦﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।
আমি কি আগের (অবিশ্বাসী যালেম) লোকদের ধ্বংস করিনি?
১৭
⋮
ثُمَّ نُتْبِعُهُمُ الْآخِرِينَ ﴿١٧﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।
অতঃপর আমি পরবর্তী লোকদেরও (ধ্বংসের পথে) পূর্ববর্তীদের সঙ্গী করে দেবো।
১৮
⋮
كَذَلِكَ نَفْعَلُ بِالْمُجْرِمِينَ ﴿١٨﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।
(সকল যুগে) অপরাধী ব্যক্তিদের সাথে আমি এ (একই) ধরনের ব্যবহারই করে থাকি।
১৯
⋮
وَيْلٌ يَوْمَئِذٍ لِلْمُكَذِّبِينَ ﴿١٩﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।
(যাবতীয়) দুর্ভোগ সেদিন তাদের (জন্যে) যারা (সত্যকে) মিথ্যা প্রতিপন্ন করেছে!
২০
⋮
أَلَمْ نَخْلُقْكُمْ مِنْ مَاءٍ مَهِينٍ ﴿٢٠﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।
আমি কি তোমাদের (এক ফোঁটা) তুচ্ছ পানি থেকে সৃষ্টি করিনি?
২১
⋮
فَجَعَلْنَاهُ فِي قَرَارٍ مَكِينٍ ﴿٢١﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।
অতঃপর সেই (তুচ্ছ পানির) ফোঁটাকে একটি সংরক্ষিত স্থানে আমি (সযত্নে) রেখে দিয়েছি?
২২
⋮
إِلَى قَدَرٍ مَعْلُومٍ ﴿٢٢﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।
(রেখে দিয়েছি) একটি সুনির্দিষ্ট মেয়াদ পর্যন্ত,
২৩
⋮
فَقَدَرْنَا فَنِعْمَ الْقَادِرُونَ ﴿٢٣﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।
তারপর তাকে পরিমাণমতো সব (কিছু দিয়ে আমি পূর্ণাংগ একটি মানুষ তৈরী) করতে সক্ষম হয়েছি, কতো সক্ষম (ও নিপুণ) স্রষ্টা আমি!
২৪
⋮
وَيْلٌ يَوْمَئِذٍ لِلْمُكَذِّبِينَ ﴿٢٤﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।
(যাবতীয়) দুর্ভোগ সেদিন তাদের জন্যে যারা (সত্যকে) মিথ্যা প্রতিপন্ন করেছে।
২৫
⋮
أَلَمْ نَجْعَلِ الْأَرْضَ كِفَاتًا ﴿٢٥﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।
আমি কি ভূমিকে (প্রয়োজনীয় সামগ্রীসমূহের) ধারণকারী করে বানিয়ে রাখিনি?
২৬
⋮
أَحْيَاءً وَأَمْوَاتًا ﴿٢٦﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।
জীবিত ব্যক্তিদের যেমনি (সে ধারণ করে আছে) তেমনি মৃত ব্যক্তিদেরও (সে নিজের ভেতরে ধরে রেখেছে) ,
২৭
⋮
وَجَعَلْنَا فِيهَا رَوَاسِيَ شَامِخَاتٍ وَأَسْقَيْنَاكُمْ مَاءً فُرَاتًا ﴿٢٧﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।
আমি তাতে উঁচু উঁচু পর্বতমালা সৃষ্টি করে রেখেছি এবং তোমাদের আমি সুপেয় পানি পান করিয়েছি।
২৮
⋮
وَيْلٌ يَوْمَئِذٍ لِلْمُكَذِّبِينَ ﴿٢٨﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।
দুর্ভোগ তাদের জন্যে, যারা (এসব সত্যকে) মিথ্যা প্রতিপন্ন করেছে।
২৯
⋮
انْطَلِقُوا إِلَى مَا كُنْتُمْ بِهِ تُكَذِّبُونَ ﴿٢٩﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।
(বিচারের পর বলা হবে, ) এবার চলো সেই জিনিসের দিকে যাকে তোমরা দুনিয়ায় মিথ্যা প্রতিপন্ন করতে,
৩০
⋮
انْطَلِقُوا إِلَى ظِلٍّ ذِي ثَلَاثِ شُعَبٍ ﴿٣٠﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।
চলো সেই ধূম্রপুঞ্জের ছায়ার দিকে, যার রয়েছে তিনটি (ভয়ংকর) শাখা প্রশাখা,
৩১
⋮
لَا ظَلِيلٍ وَلَا يُغْنِي مِنَ اللَّهَبِ ﴿٣١﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।
এ ছায়া কিন্তু সুনিবিড় কিছু নয়, এটা (তাকে) আগুনের লেলিহান শিখা থেকে বাঁচাতেও পারবে না;
৩২
⋮
إِنَّهَا تَرْمِي بِشَرَرٍ كَالْقَصْرِ ﴿٣٢﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।
(বরং) তা বৃহত্ প্রাসাদতুল্য আগুনের স্ফুলিংগ নিক্ষেপ করতে থাকবে,
৩৩
⋮
كَأَنَّهُ جِمَالَةٌ صُفْرٌ ﴿٣٣﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।
(মনে হবে) তা যেন হলুদ বর্ণের (কতিপয়) উটের পাল;
৩৪
⋮
وَيْلٌ يَوْمَئِذٍ لِلْمُكَذِّبِينَ ﴿٣٤﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।
দুর্ভোগ তাদের (জন্যে) , যারা (একে) মিথ্যা প্রতিপন্ন করেছে।
৩৫
⋮
هَذَا يَوْمٌ لَا يَنْطِقُونَ ﴿٣٥﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।
এ হচ্ছে সেই (মহাবিচারের) দিন, যেদিন কেউ কোনো কথা বলবে না,
৩৬
⋮
وَلَا يُؤْذَنُ لَهُمْ فَيَعْتَذِرُونَ ﴿٣٦﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।
কাউকে সেদিন (গুনাহের পক্ষে) ওযর আপত্তি (কিংবা সাফাই) পেশ করার অনুমতি দেয়া হবে না।
৩৭
⋮
وَيْلٌ يَوْمَئِذٍ لِلْمُكَذِّبِينَ ﴿٣٧﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।
(যাবতীয়) দুর্ভোগ সেদিন তাদের (জন্যে) যারা (এসব সত্যকে মিথ্যা প্রতিপন্ন করেছে।
৩৮
⋮
هَذَا يَوْمُ الْفَصْلِ جَمَعْنَاكُمْ وَالْأَوَّلِينَ ﴿٣٨﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।
র(সেদিন পাপীদের বলা হবে, ) আজকের দিন হচ্ছে চূড়ান্ত ফয়সালার দিন, তোমাদের সাথে তোমাদের পূর্ববর্তী সকল মানুষকে আজ আমি (এখানে) একত্রিত করেছি।
৩৯
⋮
فَإِنْ كَانَ لَكُمْ كَيْدٌ فَكِيدُونِ ﴿٣٩﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।
আজ যদি (আমার বিরুদ্ধে) তোমাদের কোনো অপকৌশল প্রয়োগ করার থাকে তাহলে তা প্রয়োগ করো।
৪০
⋮
وَيْلٌ يَوْمَئِذٍ لِلْمُكَذِّبِينَ ﴿٤٠﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।
দুর্ভোগ তাদের (জন্যে) , যারা (একে) মিথ্যা করেছে।
৪১
⋮
إِنَّ الْمُتَّقِينَ فِي ظِلَالٍ وَعُيُونٍ ﴿٤١﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।
(আল্লাহকে) যারা ভয় করেছে আজ তারা থাকবে (সুনিবিড়) ছায়াতলে এবং (প্রবাহমান) ঝর্ণাধারার মাঝে,
৪২
⋮
وَفَوَاكِهَ مِمَّا يَشْتَهُونَ ﴿٤٢﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।
তাদের জন্যে ফলফলারির ব্যবস্থা থাকবে, যা চাইবে তারা তাই পাবে;
৪৩
⋮
كُلُوا وَاشْرَبُوا هَنِيئًا بِمَا كُنْتُمْ تَعْمَلُونَ ﴿٤٣﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।
(তাদের বলা হবে, দুনিয়ায়) তোমরা যা করে এসেছে তার পুরস্কার হিসেবে (আজ) তোমরা তৃপ্তির সাথে (আমার নেয়ামত) খাও ও পান করো।
৪৪
⋮
إِنَّا كَذَلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ ﴿٤٤﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।
অবশ্যই আমি সকর্মশীল মানুষদের এমনিভাবে পুরস্কার দিয়ে থাকি।
৪৫
⋮
وَيْلٌ يَوْمَئِذٍ لِلْمُكَذِّبِينَ ﴿٤٥﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।
সেদিন (যাবতীয়) দুর্ভোগ তাদের জন্যে, যারা (এসব সত্যকে) মিথ্যা প্রতিপন্ন করেছে।
৪৬
⋮
كُلُوا وَتَمَتَّعُوا قَلِيلًا إِنَّكُمْ مُجْرِمُونَ ﴿٤٦﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।
(হে অবিশ্বাসীরা, ) কিছুদিনের জন্যে তোমরা এখানে খেয়ে নাও এবং কিছু ভোগ আস্বাদনও করে নাও, নিঃসন্দেহে তোমরা হচ্ছো অপরাধী!
৪৭
⋮
وَيْلٌ يَوْمَئِذٍ لِلْمُكَذِّبِينَ ﴿٤٧﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।
(যাবতীয়) দুর্ভোগ সেদিন তাদের (জন্যে) যারা (এসব সত্যকে) মিথ্যা সাব্যস্ত করেছে।
৪৮
⋮
وَإِذَا قِيلَ لَهُمُ ارْكَعُوا لَا يَرْكَعُونَ ﴿٤٨﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।
এ যালেমদের অবস্থা হচ্ছে, এদের যখন বলা হয়, তোমরা আল্লাহর দরবারে নত হও, তখন তারা নত হয় না ।
৪৯
⋮
وَيْلٌ يَوْمَئِذٍ لِلْمُكَذِّبِينَ ﴿٤٩﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।
(যাবতীয়) দুর্ভোগ সেদিন তাদের (জন্যে) , যারা (এসব সত্যকে) মিথ্যা প্রতিপন্ন করেছে!
৫০
⋮
فَبِأَيِّ حَدِيثٍ بَعْدَهُ يُؤْمِنُونَ ﴿٥٠﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।
(তুমিই বলো, ) এরপর আর এমন কোন কথা আছে যার উপর এরা ঈমান আনবে!