🕋

الإنفطار
(৮২) আল-ইনফিতার

১৯

إِذَا السَّمَاءُ انْفَطَرَتْ ﴿١﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । যখন আসমান ফেটে পড়বে,
وَإِذَا الْكَوَاكِبُ انْتَثَرَتْ ﴿٢﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । যখন তারাগুলো সব ঝরে পড়বে,
وَإِذَا الْبِحَارُ فُجِّرَتْ ﴿٣﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । যখন সাগরকে উত্তাল করে তোলা হবে,
وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ ﴿٤﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । যখন কবরগুলোকে উপড়ে ফেলা হবে,
عَلِمَتْ نَفْسٌ مَا قَدَّمَتْ وَأَخَّرَتْ ﴿٥﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । (তখন) প্রতিটি মানুষই জেনে যাবে, সে (এখানকার জন্যে) কি পাঠিয়েছে এবং কি (এমন) কাজ সে রেখে এসেছিলো: (যার পাপ পূণ্য কেয়ামত পর্যন্ত তার হিসেবে এসে জমা হয়েছে)
يَا أَيُّهَا الْإِنْسَانُ مَا غَرَّكَ بِرَبِّكَ الْكَرِيمِ ﴿٦﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । হে মানুষ, কোন জিনিসটি তোমাকে তোমার মহামহিম মালিকের ব্যাপারে ধােকায় ফেলে রাখলো?
الَّذِي خَلَقَكَ فَسَوَّاكَ فَعَدَلَكَ ﴿٧﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । যিনি তোমাকে সৃষ্টি করেছেন, অতঃপর তিনি তোমাকে সোজা সুঠাম করেছেন এবং তোমাকে সুসমঞ্জস্য করেছেন,
فِي أَيِّ صُورَةٍ مَا شَاءَ رَكَّبَكَ ﴿٨﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । তিনি যেভাবে চেয়েছেন সে আংগিকেই তোমাকে গঠন করেছেন;
كَلَّا بَلْ تُكَذِّبُونَ بِالدِّينِ ﴿٩﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । না (এ কি!) তোমরা শেষ বিচারের দিনটিকেই অস্বীকার করছো!
১০
وَإِنَّ عَلَيْكُمْ لَحَافِظِينَ ﴿١٠﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । ১০(অথচ) তোমাদের উপর অবশ্যই পাহারাদাররা নিযুক্ত আছে,
১১
كِرَامًا كَاتِبِينَ ﴿١١﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । এরা (হচ্ছে) সম্মানিত লেখক,
১২
يَعْلَمُونَ مَا تَفْعَلُونَ ﴿١٢﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । যারা জানে তোমরা যা কিছু করছো।
১৩
إِنَّ الْأَبْرَارَ لَفِي نَعِيمٍ ﴿١٣﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । নিঃসন্দেহে নেক লোকেরা (সেদিন আল্লাহর) অসীম নেয়ামতে (পরমানন্দে) থাকবে,
১৪
وَإِنَّ الْفُجَّارَ لَفِي جَحِيمٍ ﴿١٤﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । আর অবশ্যই পাপী-তাপীরা থাকবে জাহান্নামে,
১৫
يَصْلَوْنَهَا يَوْمَ الدِّينِ ﴿١٥﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । শেষ বিচারের দিন তারা (সবাই ঠিকমতো) সেখানে পৌঁছে যাবে।
১৬
وَمَا هُمْ عَنْهَا بِغَائِبِينَ ﴿١٦﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । সেখান থেকে তারা আর কোনোদিনই নিষ্কৃতি পাবে না;
১৭
وَمَا أَدْرَاكَ مَا يَوْمُ الدِّينِ ﴿١٧﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । তুমি (যদি) জানতে শেষ বিচারের দিনটি কি?
১৮
ثُمَّ مَا أَدْرَاكَ مَا يَوْمُ الدِّينِ ﴿١٨﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । হ্যাঁ , (সত্যিই) যদি তোমরা সে দিনটির কথা জানতে;
১৯
يَوْمَ لَا تَمْلِكُ نَفْسٌ لِنَفْسٍ شَيْئًا وَالْأَمْرُ يَوْمَئِذٍ لِلَّهِ ﴿١٩﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । যেদিন কোনো মানুষই একজন আরেক জনের কাজে আসবে না; আর সেদিন ফয়সালার সব ক্ষমতা থাকবে একমাত্র আল্লাহ তাআলার হাতে ।



ফন্ট সাইজ
15px
17px