🕋
الإنفطار
(৮২) আল-ইনফিতার
১৯
১
⋮
إِذَا السَّمَاءُ انْفَطَرَتْ ﴿١﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।
যখন আসমান ফেটে পড়বে,
২
⋮
وَإِذَا الْكَوَاكِبُ انْتَثَرَتْ ﴿٢﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।
যখন তারাগুলো সব ঝরে পড়বে,
৩
⋮
وَإِذَا الْبِحَارُ فُجِّرَتْ ﴿٣﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।
যখন সাগরকে উত্তাল করে তোলা হবে,
৪
⋮
وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ ﴿٤﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।
যখন কবরগুলোকে উপড়ে ফেলা হবে,
৫
⋮
عَلِمَتْ نَفْسٌ مَا قَدَّمَتْ وَأَخَّرَتْ ﴿٥﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।
(তখন) প্রতিটি মানুষই জেনে যাবে, সে (এখানকার জন্যে) কি পাঠিয়েছে এবং কি (এমন) কাজ সে রেখে এসেছিলো: (যার পাপ পূণ্য কেয়ামত পর্যন্ত তার হিসেবে এসে জমা হয়েছে)
৬
⋮
يَا أَيُّهَا الْإِنْسَانُ مَا غَرَّكَ بِرَبِّكَ الْكَرِيمِ ﴿٦﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।
হে মানুষ, কোন জিনিসটি তোমাকে তোমার মহামহিম মালিকের ব্যাপারে ধােকায় ফেলে রাখলো?
৭
⋮
الَّذِي خَلَقَكَ فَسَوَّاكَ فَعَدَلَكَ ﴿٧﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।
যিনি তোমাকে সৃষ্টি করেছেন, অতঃপর তিনি তোমাকে সোজা সুঠাম করেছেন এবং তোমাকে সুসমঞ্জস্য করেছেন,
৮
⋮
فِي أَيِّ صُورَةٍ مَا شَاءَ رَكَّبَكَ ﴿٨﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।
তিনি যেভাবে চেয়েছেন সে আংগিকেই তোমাকে গঠন করেছেন;
৯
⋮
كَلَّا بَلْ تُكَذِّبُونَ بِالدِّينِ ﴿٩﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।
না (এ কি!) তোমরা শেষ বিচারের দিনটিকেই অস্বীকার করছো!
১০
⋮
وَإِنَّ عَلَيْكُمْ لَحَافِظِينَ ﴿١٠﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।
১০(অথচ) তোমাদের উপর অবশ্যই পাহারাদাররা নিযুক্ত আছে,
১১
⋮
كِرَامًا كَاتِبِينَ ﴿١١﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।
এরা (হচ্ছে) সম্মানিত লেখক,
১২
⋮
يَعْلَمُونَ مَا تَفْعَلُونَ ﴿١٢﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।
যারা জানে তোমরা যা কিছু করছো।
১৩
⋮
إِنَّ الْأَبْرَارَ لَفِي نَعِيمٍ ﴿١٣﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।
নিঃসন্দেহে নেক লোকেরা (সেদিন আল্লাহর) অসীম নেয়ামতে (পরমানন্দে) থাকবে,
১৪
⋮
وَإِنَّ الْفُجَّارَ لَفِي جَحِيمٍ ﴿١٤﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।
আর অবশ্যই পাপী-তাপীরা থাকবে জাহান্নামে,
১৫
⋮
يَصْلَوْنَهَا يَوْمَ الدِّينِ ﴿١٥﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।
শেষ বিচারের দিন তারা (সবাই ঠিকমতো) সেখানে পৌঁছে যাবে।
১৬
⋮
وَمَا هُمْ عَنْهَا بِغَائِبِينَ ﴿١٦﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।
সেখান থেকে তারা আর কোনোদিনই নিষ্কৃতি পাবে না;
১৭
⋮
وَمَا أَدْرَاكَ مَا يَوْمُ الدِّينِ ﴿١٧﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।
তুমি (যদি) জানতে শেষ বিচারের দিনটি কি?
১৮
⋮
ثُمَّ مَا أَدْرَاكَ مَا يَوْمُ الدِّينِ ﴿١٨﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।
হ্যাঁ , (সত্যিই) যদি তোমরা সে দিনটির কথা জানতে;
১৯
⋮
يَوْمَ لَا تَمْلِكُ نَفْسٌ لِنَفْسٍ شَيْئًا وَالْأَمْرُ يَوْمَئِذٍ لِلَّهِ ﴿١٩﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।
যেদিন কোনো মানুষই একজন আরেক জনের কাজে আসবে না; আর সেদিন ফয়সালার সব ক্ষমতা থাকবে একমাত্র আল্লাহ তাআলার হাতে ।