🕌

الزلزلة
(৯৯) আল-যিলযাল

إِذَا زُلْزِلَتِ الْأَرْضُ زِلْزَالَهَا ﴿١﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । যখন ঝাঁকুনি দিয়ে পৃথিবীকে তার (প্রবল) কম্পনে কম্পিত করা হবে,
وَأَخْرَجَتِ الْأَرْضُ أَثْقَالَهَا ﴿٢﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । এবং পৃথিবী যখন তার (এবং মানুষের কৃতকর্মের) বোঝা বের করে দেবে,
وَقَالَ الْإِنْسَانُ مَا لَهَا ﴿٣﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । তখন মানুষরা (হতভম্ব হয়ে) বলতে থাকবে, তার এ কী হলো (সে সব কিছু উগরে দিচ্ছে কেন) ?
يَوْمَئِذٍ تُحَدِّثُ أَخْبَارَهَا ﴿٤﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । সেদিন সে (তার সব কিছু) খুলে খুলে বর্ণনা করবে,
بِأَنَّ رَبَّكَ أَوْحَى لَهَا ﴿٥﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । কেননা তোমার রবই তাকে এ (কাজে) -র আদেশ দেবেন;
يَوْمَئِذٍ يَصْدُرُ النَّاسُ أَشْتَاتًا لِيُرَوْا أَعْمَالَهُمْ ﴿٦﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । সেদিন মানব দলে দলে ভাগ হয়ে যাবে, যাতে করে তাদেরকে তাদের কর্মকান্ড দেখানো যায়;
فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ ﴿٧﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । অতএব যে ব্যক্তি এক অণু পরিমাণ কোনো ভালো কাজ করবে (সেদিন) তাও সে দেখতে পাবে;
وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ ﴿٨﴾
হাঃ মুনিরউদ্দিন আহমেদ । (ঠিক তেমনি) কোনো মানুষ যদি অণু পরিমাণ খারাপ কাজও করে, তাও সে (সেদিন তার চোখের সামনে) দেখতে পাবে ।



ফন্ট সাইজ
15px
17px