🕌
الزلزلة
(৯৯) আল-যিলযাল
৮
﴾৯৯:১﴿
﴾ ৯৯:১ ﴿
إِذَا زُلْزِلَتِ الْأَرْضُ زِلْزَالَهَا ﴿١﴾
যখন ঝাঁকুনি দিয়ে পৃথিবীকে তার (প্রবল) কম্পনে কম্পিত করা হবে,
[হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]
﴾৯৯:২﴿
﴾ ৯৯:২ ﴿
وَأَخْرَجَتِ الْأَرْضُ أَثْقَالَهَا ﴿٢﴾
এবং পৃথিবী যখন তার (এবং মানুষের কৃতকর্মের) বোঝা বের করে দেবে,
[হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]
﴾৯৯:৩﴿
﴾ ৯৯:৩ ﴿
وَقَالَ الْإِنْسَانُ مَا لَهَا ﴿٣﴾
তখন মানুষরা (হতভম্ব হয়ে) বলতে থাকবে, তার এ কী হলো (সে সব কিছু উগরে দিচ্ছে কেন) ?
[হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]
﴾৯৯:৪﴿
﴾ ৯৯:৪ ﴿
يَوْمَئِذٍ تُحَدِّثُ أَخْبَارَهَا ﴿٤﴾
সেদিন সে (তার সব কিছু) খুলে খুলে বর্ণনা করবে,
[হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]
﴾৯৯:৫﴿
﴾ ৯৯:৫ ﴿
بِأَنَّ رَبَّكَ أَوْحَى لَهَا ﴿٥﴾
কেননা তোমার রবই তাকে এ (কাজে) -র আদেশ দেবেন;
[হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]
﴾৯৯:৬﴿
﴾ ৯৯:৬ ﴿
يَوْمَئِذٍ يَصْدُرُ النَّاسُ أَشْتَاتًا لِيُرَوْا أَعْمَالَهُمْ ﴿٦﴾
সেদিন মানব দলে দলে ভাগ হয়ে যাবে, যাতে করে তাদেরকে তাদের কর্মকান্ড দেখানো যায়;
[হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]
﴾৯৯:৭﴿
﴾ ৯৯:৭ ﴿
فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ ﴿٧﴾
অতএব যে ব্যক্তি এক অণু পরিমাণ কোনো ভালো কাজ করবে (সেদিন) তাও সে দেখতে পাবে;
[হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]
﴾৯৯:৮﴿
﴾ ৯৯:৮ ﴿
وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ ﴿٨﴾
(ঠিক তেমনি) কোনো মানুষ যদি অণু পরিমাণ খারাপ কাজও করে, তাও সে (সেদিন তার চোখের সামনে) দেখতে পাবে ।
[হাঃ মুনিরউদ্দিন আহমেদ ।]